রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিরক্ষা মন্ত্রী ড. মার্ক টি এসপার। এসময় যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে বলে জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এসপার শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন। টেলিফোনে বিভিন্ন বিষয়ে আলাপের পাশাপাশি প্রধানমন্ত্রীকে বলেছেন, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।

প্রেস সচিব জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ উদারতার বিষয়ে প্রশংসা করেছেন এবং এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন ড. মার্ক টি এসপার।

এসময় করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী আশা করেন, কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট জরুরি পরিস্থিতি মোকাবিলায় দু’দেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দিয়ে অবদান রাখায় বাংলাদেশের প্রশংসা করেন মার্ক টি। গেল আগস্ট মাসে লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আশা করি, শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ধারা অব্যাহত রাখবে বাংলাদেশ। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেন এবং আশা করেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

বর্তমান বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুযোর্গে বাংলাদেশকে সহযোগিতা করতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানান মার্ক টি. এসপার।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে (পলাতক) যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন মার্ক টি. এসপার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর টেলিফোন আলাপ নিয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ইউএস ডিপার্টমেন্ট অব ডিফেন্স একটি সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানায়।

ইউএস ডিপার্টমেন্ট অব ডিফেন্স সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টেলিফোন আলাপে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া পদক্ষেপ ও প্রতিবেশী দেশগুলোর মঙ্গলার্থে সাম্প্রতিক কার্যাক্রমের প্রশংসা করেন ড. মার্ক টি এসপার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উভয় নেতা সব দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেছেন। সামুদ্রিক ও আঞ্চলিক সুরক্ষা, বৈশ্বিক শান্তিরক্ষা এবং বাংলাদেশের সামরিক সামর্থ্য আধুনিকীকরণের উদ্যোগসহ সুনির্দিষ্ট দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বিষয়ক অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করেছেন। উভয় নেতা পারস্পরিক স্বার্থ ও মূল্যবোধের সমর্থনে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল