রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর স্বাক্ষর সম্বলিত শুভেচ্ছা বার্তার পোস্ট কার্ড কলারোয়ায় জামায়ত কর্মীদের মধ্যে বিতরণ!

মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা ও স্বাক্ষর সম্বলিত পোস্ট কার্ড জামায়ত কর্মী ও সদস্যদের মধ্যে বিতরণ করায় কলারোয়ায় আ.লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও চাপা উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (৩১ আগস্ট) বিকালে কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীরা জানান, মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা ও স্বাক্ষর সম্বলিত ৪০টি পোস্ট কার্ড প্রকৃত আ.লীগ নেতাকর্মী ও সদস্যদের মধ্যে বিতরণ না করে জামায়াত কর্মী ও সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে।

দেয়াড়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজিবার রহমান সরদার ও ওয়ার্ড আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম খোকা জানান, দেয়াড়া ইউনিয়ন পোস্ট অফিসের মাস্টার রমজান আলী ও পোস্ট পিওন আবজাল হোসেন ইউনিয়ন আ.লীগের নেতাদের না জানিয়ে গোপনে মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা ও স্বাক্ষর সম্বলিত পোস্ট কার্ড নিজেদের ইচ্ছে মতো দলইপুরের জামায়াত কর্মী সোহরাব হোসেন সরদার, মাস্টার জাহাঙ্গীর হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ফজর আলী, মাস্টার শহিদুল ইসলামসহ আরো অনেকের কাছে বিতরণ করেছেন। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা ও স্বাক্ষর সম্বলিত পোস্ট কার্ড পাওয়ার কথা ছিলো উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ৫নং ওয়ার্ড সভাপতি বদরুজ্জামান, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নাজমুল হক, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুকুল হোসেন, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক গনি আমিন, ৩নং ওয়ার্ড সহ-সভাপতি খায়রুল বাশার, আ.লীগ নেতা আকবার মোল্লা, আফছার মোড়ল, খলিল, আমিনুর মাস্টার, মিন্টন কবির, নজরুল ইসলাম, আমিনুর মাস্টারের মতো আ.লীগের প্রান্তিক নেতাকর্মীদের।

এ বিষয়ে ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে জানান, তিনি সোমবার সকালে একটি কার্ড পেয়েছেন। কিন্তু ওই পোস্ট কার্ডে তার নামের বানান লেখা ভুল ছিলো। পরে ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীরা তার কাছে অভিযোগ করেন যে, মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা ও স্বাক্ষর সম্বলিত পোস্ট কার্ড তারা পাননি। অথচ ওই পোস্ট কার্ড জামায়াতকর্মী ও সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। এতে করে ইউনিয়ন আ.লীগ নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে দেয়াড়া ইউনিয়ন পোস্ট অফিসের মাস্টার রমজান আলীর সাথে কথা হলে তিনি বলেন, অনেক আগে খুলনা থেকে কয়েকজনের নাম চেয়ে ছিলো। সেই অনুযায়ী ওই পোস্ট কার্ডগুলি বিতরণ করা হয়েছে। তিনি কোন জামায়াত কর্মীদের মধ্যে কার্ড বিতরণ করেননি।

এদিকে, এঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সৃ-দৃষ্টি কামনা করেছেন আ.লীগনেতা কর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়