রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কলারোয়া সরকারি কলেজে জাতীয় শিক্ষক দিবস পালিত

এসএম ফারুক হোসেন, নিজস্ব প্রতিনিধি: ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজে নানান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামানের তত্ত্বাবধায়নে কলেজ প্রাঙ্গণ থেকে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সবার শ্রদ্ধাবোধ ও সম্মান বৃদ্ধির উদ্দেশ্যে সচেতনতা তৈরিতে প্রাক্তন ও বর্তমানে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীসহ সবার আংশগ্রহনে একটি র‍্যালি বের হয়।

র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অধ্যক্ষের কার্যালয়ে আলোচনা সভা ও সেমিনারের মধ্যে দিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ, তালা সরকারি কলেজর সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক।

এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আতিয়ার রহমান, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন, বিশ্ব শিক্ষক দিবস পালন কমিটির আহবায়ক অধ্যাপক সাজ্জাদ হোসেন, অধ্যাপক শেখ শরিফুল ইসলাম, অধ্যাপক আব্দুল কাদেরসহ কলেজের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের সুশীল ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের নানা তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং শিক্ষার মান বাড়াতে অবকাঠামো উন্নয়নে শিক্ষক ও সরকারকে সুদৃষ্টির দাবি জানান।

এদিকে, দিবসটি উপলক্ষে কলারোয়া উপজেলার কাজীরহাট কলেজ, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ, চন্দনপুর ইউনাইটেড কলেজ, কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন