রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রাণ ফিরে পেয়েছে ভোমরা বন্দর, পাসপোর্ট যাত্রীদের উপচেপড়া ভিড়

দেশের অন্যতম স্থল বন্দর ভোমরা বর্তমান সময়ে । অর্থনীতির সমৃদ্ধি, আমদানী রপ্তানীর মহাক্ষেত্র এই বন্দর দৃশ্যতঃ দেশের অর্থনীতির বুনিয়াদকে সুসংহত করে চলেছে। জমজমাট বন্দরটির আমদানী রপ্তানীর পাশাপাশি প্রতিদিনের বিশেষ চিত্র পাসপোর্ট যাত্রীদের যাতায়াত। এক সময়ে সীমিত সংখ্যক পাসপোর্ট যাত্রী দুই দেশের সীমান্ত অতিক্রম করলেও সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে প্রতিদিনই শত শত যাত্রী বাংলাদেশ হতে ভারতে যাচ্ছে এবং ভারত হতে বাংলাদেশে আসছে। যাত্রীদের সেবা দিতে প্রানন্তকর চেষ্টা করে চলেছে সেবাদান কারী প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে ইমিগ্রেশন পুলিশের নিরবিচ্ছিন্ন সেবা পাসপোর্ট যাত্রীদের জন্য সার্বক্ষনিক। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট যাত্রীদের সেবা দিচ্ছেন। যাত্রীদের ব্যাপক উপস্থিতির কারনে হিমশিম খাচ্ছে পুলিশ সদস্যরা। ভোমরা ইমিগ্রেশন ওসি মোঃ মাজরিয়া হোসেন এই প্রতিনিধিদেরকে জানান আমরা আমাদের সাধ্যমত এবং আন্তরিকতার সাথে পাসপোর্টযাত্রীদের সেবা প্রদান করছি। সরেজমিনে অবস্থান করে দেখা গেছে এবং পাসপোর্ট যাত্রীদের সাথে আলাপ করে জানাগেছে কেবল সাতক্ষীরার জনসাধারন যে ভোমরা বন্দর দিয়ে ভারত গমন করছে তা নয়, রাজধানী ঢাকা সহ অপরাপর এলাকার লোকজন ভোমরা বন্দর দিয়ে ভারত গমন করছে। ভারত যাত্রীদের একটি উলে­খযোগ্য অংশ চিকিৎসা ভিসায় এবং শ্রমিক হিসেবে যাচ্ছে। বিশেষ করে ভারতের বিভিন্ন প্রদেশে মাস চুক্তিতে শ্রমিকরা যাচ্ছে। পাসপোর্টযাত্রী ভোমরা বন্দরে সা¤প্রতিক সময়ে ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার অন্যতম কারন পদ্মা সেতু। পদ্মা সেতু চালু হওয়ার পর দৃশ্যতঃ ভারত গমনকারীরা ভোমরা মুখি হচ্ছে। যাত্রীরা কোন কোন সময় দালাল চক্র কর্তৃক বিভিন্ন ভাবে যে বিড়ম্বনার শিকার হয় না তা নয়, তবে ইমিগ্রেশন পুলিশের নজরদারি এবং দায়িত্ববোধ দালাল চক্র খুব বেশী সুবিধা করতে পারছে না। ইমিগ্রেশন পুলিশ পর্যন্ত আসার পূর্বে পাসপোর্ট যাত্রীরা কাস্টমস ক্লিয়ারেন্স গ্রহন করে। মাঝে মধ্যে যাত্রীদের ব্যাগ ব্যাগেজ তল­াশী পাসপোর্ট এন্টি নিয়ে বদানুবাদের ঘটনাও ঘটে। ভোমরা বন্দরে পাসপোর্ট যাত্রীদের যেমন ব্যাপক উপস্থিতি অনুরুপ ভাবে কোন ধরনের হয়রানী ব্যতিত নিরবিচ্ছিন্ন এবং নির্বিঘ্নে যাতায়াত করছে যাত্রীরা। প্রতিদিনই বেড়েই চলেছে যাত্রী সংখ্যা, ভোমরা বন্দর বর্তমান সময়ে পাসপোর্ট যাত্রীদের উপচে পড়া ভিড় এবং পরিস্থিতি উৎসবমুখর ও প্রান চাঞ্চল্য।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন