বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার প্রভাব

ফকিরহাটে পানচাষে ব্যাপক সাফল্য, দাম নিম্নমুখী থাকায় চাষীরা হতাশ

ফকিরহাটের পানচাষীরা ভাল নেই। দাম পড়ে যাওয়ায় কপালে শনির দশা নেমে এসেছে তাদের। ধার দেনা করে পানের বরজ গড়ে ঋন পরিশোধ করা তো দুরের কথা,পরিবারের রুটি রুজি যোগাড় করতেই তারা হিমশিম খাচ্ছেন। উৎপাদন ভালো হলেও দামের বাজার মন্দা হওয়াকেই দুষছেন পানচাষীরা। ফকিরহাট উপজেলায় প্রায় ৪৫০ হেক্টর জমিতে পানচাষ এবং তিন হাজারের অধিক পানচাষী রয়েছে। পানের বরজই তাদের একমাত্র আয়ের উৎস।এই পান চাষের সাথে জড়িত আরো বেশ কয়েক হাজার মানুষের রুজি-রোজগার। সিডর, আইলা,আম্পানের মত ঝড়, বন্যা বা অতিবৃষ্টি অনাবৃষ্টির মত নানা প্রতিকুলতার ক্ষয়ক্ষতি সামলে বারবার নতুন স্বপ্নে ঘুরে দাড়িয়েছে তারা। সেই তাদের স্বপ্ন ভংগ আজ দামের কাছে।উৎপাদনে ভরপুর পানের বরজে এখন শুধুই কান্না।পানচাষীরা এখন রীতিমতো হতাশ।পানের বরজই এখন তাদের গলার ফাঁস।পান তাদের চোখের কাটা। টানা পড়তি দামের পর গেলো বছর পানের ভালো ফলন হওয়ায় ও ভালো দাম পাওয়ায় চাষীরা অধিক আগ্রহেই ঝুঁকে পড়েছিলেন পান চাষে। কিন্তু এই সময়ে এসে পানের বরজ নিয়ে পড়ে গেছেন বিপাকে । উপজেলার জাড়িয়া গ্রামের পানচাষী হাফেজ মোঃ নজরুল ইসলাম জানান,ফলন বা উৎপাদন যতই ভালো হোক না কেন,দাম না থাকায় এ করে আর সংসার চালানো তো দুরের কথা খরচও উঠবেনা।বাঁচতে হলে বরজ গুটিয়ে অন্য কিছু করতে হবে।১০০ টাকা বিড়া দরের পান এখন বিক্রি হচ্ছে ২০ টাকায়। লাভতো হচ্ছেইনা বরং খরচের টাকাও উঠছেনা। পানের বাজারে ঘুরে চাষীদের সাথে কথা বলে জানা গেছে , এ বছর পানের আশাতীত উৎপাদন হয়েছে। গত বছর দাম বাড়তি যাওয়ায় পানে লাভ হয়েছে। কিন্তু দাম না থাকাতে এবার সব ধরা। এছাড়া চলতি বছর কৃষকরা অধিক পরিমাণে পানের বরজ গড়েছে। বাম্পার ফলন হলেও দাম পড়ে যাওয়ায় তাই লোকসান গুণতে হচ্ছে সবার। ফকিরহাট থেকে নিয়ত লাখ লাখ টাকার পান দেশের বিভিন্ন স্থানে চালান হয়। পান রপ্তানি হয় বিদেশেও।করোনার থাবা সেখানেও।কোটি টাকার ক্ষতি নিয়ে কোমর ভাংগা পানচাষীরা কোন রকমে টিকে আছে। ফকিরহাট উপজেলা কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত বললেন,বর্তমানে পানচাষীরা আছেন চতুর্মূখী সংকটে। রপ্তানিজনিত সমস্যা কোনো একক সমস্যা নয়, দেশের ভেতরেও পানের বাজারজাতকরনে বেগ পেতে হয়েছে। কিছুদিন ধরে বৃষ্টিজনিত কারনে যোগাযোগে বেশ সমস্যা গেছে, দেশের সব বাজারে সময়মত পান পৌছাতে পারেনি।চাহিদার তুলনায় উৎপাদন বেশী,আপাতত ব্যবহার কমে যাওয়া,বাজার ব্যবস্থাপনায় ঘাটতিসহ নানা কারনে পানের দাম কম।তবে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পানের দাম উর্ধমূখী হতে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

একই রকম সংবাদ সমূহ

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন

খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবিস্তারিত পড়ুন

  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ
  • একটি দল মা-বোনদের ঘরে বন্দি রাখতে চায় : তারেক রহমান
  • আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান