রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটে বসতবাড়ীতে ডাকাতি, বৃদ্ধাকে মারপিট

ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ঠিকরীপাড়া গ্রামের একটি বসতবাড়ীতে ডাকাতি সংঘঠিত হয়েছে। রবিবার দিনগত গভীর রাতে ওই গ্রামের ফকির শফিকুল ইসলামের বাড়ীর পিছনের দরজা ভেঙ্গে ৫/৬জন মুখোশপরা ডাকাত প্রবেশ করে। এ সময় বাড়ীতে থাকা শফিকুল ইসলামের বৃদ্ধা মাতা সাফিহা খাতুন(৬৫) বাধা দিলে তার মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে এবং হাত বেধে দেয়। পরে ডাকাতরা ঘরে থাকা নগদ প্রায় ৫০হাজার টাকা ও আড়াই ভরি স্বর্নালংকার এবং অন্যান্য মুল্যবান মালামাল নিয়ে যায়। পরে এ খবর পেয়ে রাতেই অন্যবাড়ীতে থাকা ছেলে ও স্বজনরা ছুটে আসে এবং বৃদ্ধা মাকে বাড়ীতেই চিকিৎসা দেয়। বিষয়টি থানা পুলিশকে জানালে সোমবার সকালে ফকিরহাট থানার এএসপি মোঃ ছয়ের উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে যান। ক্লিনিক ব্যবসায়ি শফিকুল ইসলাম জানান রাত ২টার দিকে ঘরের পিছনের দরজা ভেঙ্গে মুখোশপরা ৪ জন প্রবেশ করে তার মা সাফিহা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় তার মা চিৎকার দেয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে প্রথমে মরাধর করে পরে মুখে কাপড় মুড়িয়ে ঢুকিয়ে দেয় এবং দুই হাত বেধে দেয় । পরে নগদ টাকা, স্বর্নালংকার ও মালামাল নিয়ে যায়। ঘরে প্রবেশ করা ৪ জন ছাড়াও বাইরে আরো লোক ছিল। আমরা ডাকাতির ঘটনা ফকিরহাট থানা পুলিশকে জানিয়েছি। সকালে এএসপি সাহেব এসেছিলেন। ফকিরহাট এ এসপি মোঃ ছয়ের উদ্দিন বলেন, ওই বাড়ী পরিদর্শন করা হয়েছে। দুবৃর্ত্তদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, রবিবার দুপুরে ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা এলাকাথেকে তৌহিদুর রহমানের একটি ডিসকভার মটর সাইকেল ও সন্ধ্যায় ফকিরহাট মাছ বাজার থেকে ব্যাবসায়ি সেলিম শেখের একটি পালসার মটরসাইকেল চুরি হয়েছে। ২টি ঘটনাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

মানবাধিকার, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তরুণদের সচেতনতা বাড়াতে খুলনায় অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা