রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটে স্বেচ্ছাসেবক লীগের ৩নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত -পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ফকিরহাটে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৩নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার কাঁঠালতলা স্কুল মাঠ প্রাংঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ইমরুল হাসান। স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে ও মোঃ দাঊদ ও শেখ মঈন উদ্দিনের সঞ্চালনায় ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মোস্তাফিজুর রহমান সোহেল। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক ও শেখ মোস্তাহিদ সুজা। ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমরেশ রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজি বেলাল সাঈদ সহ এ সময় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও কাঁঠালতলা গ্রামের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে শেখ গোলাম আলীকে সভাপতি ও শেখ শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় নতুন নেতৃত্বের হাতে তুলে দেয়া হয় ৩৫ সদস্যের পুর্নাঙ্গ কমিটি।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়