রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফরাসিদের শাস্তি দেয়ার অধিকার মুসলমানদের রয়েছে: মাহাথির

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ বলেছেন, অতীতের গণহত্যার জন্য লক্ষ লক্ষ ফরাসীকে হত্যার অধিকার মুসলমানদের রয়েছে।বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় ছুরি হামলা চালিয়ে তিন জনকে হত্যার পর মাহাথির মুহাম্মদ তার ব্লগ ও টুইটারে লেখা একটি পোষ্টে এই কথা বলেছেন।

স্থানীয় মেয়র হামলার ঘটনাকে সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন। মুসলিম বিশ্বের একজন সম্মানিত নেতা হিসেবে মাহাথির মুহাম্মদের (৯৫) খ্যাতি রয়েছে অনেক বছর ধরেই। তিনি বলেন, আমি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু অন্যকে অবমাননার জন্য এটি ব্যবহার করা উচিত নয়।

এক টুইটে তিনি লিখেছিলেন, অতীতের গণহত্যার জন্য মুসলিমদের ক্ষুব্ধ হওয়া এবং লক্ষ লক্ষ ফরাসীকে হত্যা করার অধিকার রয়েছে। কিন্তু মুসলিমরা এখনও পর্যন্ত চোখের বদলে চোখ নীতি নিয়ে চলেনি। যদিও পরে তার টুইট ডিলিট করে দেয় টুইটার।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ক্ষুব্ধ এক ব্যক্তি ফরাসি এক শিক্ষকের মাথা কেটে হত্যা করে। এজন্য সকল মুসলিমকে দায়ী করার সমালোচনা করে মাহাথির বলেন, একজন মুসলমান হিসেবে আমি হত্যা সমর্থন করি না। মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করলেও মানুষকে অপমান করা তার মধ্যে পড়ে এটা আমি মনে করি না।

কারো কাছে গিয়ে তাকে আপনি অভিশাপ দিতে পারেন না নিশ্চয়ই, কারণ আপনি মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন। ফরাসি প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে মহাথির বলেছেন, ম্যাক্রোঁ সভ্য নয়। স্কুল শিক্ষককে হত্যার জন্য় তিনি যেভাবে ইসলাম ধর্ম ও মুসলিমদের বদনাম করছেন তা সেকেলে ধ্যানধারণা প্রসূত। ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বলেন, যে ধর্মেরই লোক হোক, মানুষ রেগে গেলে খুন টুন করে। ফরাসিরা তাদের ইতিহাসে বহু মানুষ মেরেছে। তাদের মধ্যে অনেকে ছিল মুসলিম। তাই মুসলিমদের রাগের অধিকার আছে, অতীতের গণহত্যার জন্য লক্ষ লক্ষ ফরাসিকে হত্যা করার অধিকার আছে। কিন্তু মুসলিমরা এখনও পর্যন্ত চোখের বদলে চোখ নীতি নিয়ে চলেনি।

তিনি বলেন, একজন রেগে গিয়ে যা করেছে, সে জন্য আপনারা যেহেতু সমস্ত মুসলমানকে এবং তাদের ধর্মকে দোষী করছেন, তাহলে মুসলমানদেরও ফরাসিদের শাস্তি দেয়ার অধিকার রয়েছে। ফরাসিরা এতদিন যত সব অন্যায় করেছে তার জন্য তাদের পণ্য বয়কট যথেষ্ট শাস্তি নয়। টুইট শেষ করেছেন মাহাথির।

সূত্র : আলজাজিরা

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক