শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফাইনালের আগে অস্বস্তিতে ভারত

বিশ্বকাপে এক যুগ পর ফাইনালে উঠেছে ভারত। সব কয়টি জয় নিয়ে এখনো পর্যন্ত বিশ্বকাপে ভারত অপ্রতিরোধ্য। ব্যাটিং-বোলিংসহ সব বিভাগেই দারুণ ছন্দে রোহিতরা। তবু দলের মধ্যে রয়েছে বেশ কিছু খামতি। ফাইনাল ম্যাচের আগে যা নিয়ে কিছুটা অস্বস্তি ও চাপ থাকতে পারে টিম ইন্ডিয়া শিবিরে।

আগামী রোববার আহমেদাবাদে শিরোপা নির্ধারণী ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন স্বাগতিকরা।

বিশ্বকাপের আগে ভারতের ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল। শুভমান গিল কিংবা বিরাট কোহলিরা ছন্দে থাকলেও রান পাচ্ছিলেন না অধিনায়ক রোহিত শর্মা কিংবা কেএল রাহুলরা। এ ছাড়া মিডল অর্ডারে আস্থার প্রতিদান দিতে পারছিলেন না সূর্যকুমার যাদবরাও। তবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নেমে দুর্দান্ত ফর্মে ভারতের ব্যাটাররা। ভারত যে ১০টি ম্যাচে জিতেছে, প্রতিটিতেই প্রথম পাঁচ ব্যাটাররা রান পেয়েছেন। রোহিত ভালো শুরু করছেন। পরের দিকে কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুলরাও রান পাচ্ছেন।

ফাইনালে যদি প্রথম দিকের ব্যাটারা ব্যর্থ হন, তা হলে ভারত চাপে পড়বে। কারণ বিশ্বকাপে এখনো রবীন্দ্র জাদেজাদের তেমন পরীক্ষার মুখে পড়তে হয়নি। এ ছাড়া ইনজুরির কারণে ছিটকে গেছেন নির্ভরযোগ্য হার্দিক পান্ডিয়া। শেষের দিকে রান তুলতে তার জুড়িমেলা ভার।

চলতি বিশ্বকাপে ভারতের সাফল্যের অন্যতম কারণ তাদের বোলিং ইউনিট। বুমরাহ-শামিরা প্রতিপক্ষের ব্যাটারদের তেমন খেলার সুযোগই দিচ্ছেন না। বিশেষ করে প্রথম দিকে চার ম্যাচ সুযোগ না পাওয়া শামি দলে ফিরে নিজের সেরা ফর্মে আছেন। বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও তিনি। এ ছাড়া স্পিন বিভাগেও কুলদীপ যাদব কিংবা জাদেজা নিজেদের কাজটা করে যাচ্ছেন। যদিও কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে মোহাম্মদ সিরাজের খরুচে বোলিং নিয়ে। ওয়াংখেড়েতে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার উদ্দেশ্যহীন বোলিংয়ে বিপদে পড়েছিল ভারত। রাউন্ড দ্য উইকেটে দিশাহীন বল করছিলেন। বিশ্বকাপে ১৩ উইকেট রয়েছে তার। কিন্তু ইকোনমি রেট বেশ খারাপ। ঘরের মাঠে আবারও শিরোপা জয়ের দারুণ সুযোগ ভারতের সামনে।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?