শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনিদের ভূমিতে অবৈধ ইহুদি বসতি স্থাপন বন্ধ করতে হবে: ইলহান ওমর

মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করে তাদের ভূমিতে অবৈধ ইহুদি বসতি স্থাপনের কাজে ইসরাইলকে অর্থায়ন বন্ধের আহ্বান জানিয়েছেন।

মিনেসোটা অঙ্গরাজ্যের একটি আসন থেকে দ্বিতীয়বারের মতো জয়ী এ মার্কিন কংগ্রেসের মুসলিম নারী সদস্য সম্প্রতি এক টুইটে এ আহ্বান জানান। খবর এএফপির।

তিনি অভিযোগ করেন এসব অবৈধ বসতি নির্মাণ করতে গিয়ে ফিলিস্তিনিদের ওপর ইসরাইল নীরবে জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে।

অধিকৃত জর্ডান উপত্যকার সামারিয়া এলাকায় খিরবেত হামসাহ নামে নতুন আরেকটি ইহুদি বসতি বন্ধে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

ইলহান ওমর বলেন, এভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইহুদি বসতি গড়া ১৯৯৫ সালের অসলো শান্তিচুক্তির সরাসরি লঙ্ঘন। এসব বসতি স্থাপনে যুক্তরাষ্ট্র সায় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ফিলিস্তিনিদের উদ্বাস্তু করে ইসরাইল যে অপরাধ করছে, যুক্তরাষ্ট্রও তার অংশীদার হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার গ্রিন কার্ডের লটারি বা ডাইভারসিটি ভিসা (ডিভি) কার্যক্রম এখনইবিস্তারিত পড়ুন

সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার

সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
  • অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
  • ‘বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা
  • বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী