শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনের গাজায় গভীর রাতে ইসরাইলের বিমান হামলা, নিহত ১২

ফিলিস্তিনের গাজায় গভীর রাতের আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।
এছাড়া হামলায় আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। তবে তাদের সংখ্যা ঠিক কত তা এখনো জানা যায়নি।

মঙ্গলবার গভীর রাতে চালানো ইসরাইলি বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ইসরাইলের সেনাবাহিনী বলেছে, তারা ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

আলজাজিরার ইউমনা আল সাইয়েদ গাজা থেকে জানিয়েছেন, রাতের আঁধারে হওয়া ইসরাইলি বিমান হামলায় ১২ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে। এছাড়া ইসরাইলি এ বিমান হামলায় বহু লোক আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

আল সাইয়েদ জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত ২টার দিকে গাজার বিভিন্ন অংশে আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আল সাইয়েদ বলেন, ‘হামলায় নিহত ব্যক্তিদের নাম কী বা কতজন আহত হয়েছেন এটা এখনো জানা যায়নি। আমাদের কাছে শুধুমাত্র নিশ্চিত করা হয়েছে যে, গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় সর্বশেষ বিমান হামলায় ১২ জন নিহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘যখনই আবাসিক অ্যাপার্টমেন্টগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়, সেখানে সবসময়ই বেসামরিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে থাকে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে গাজা শহরের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ওপরের তলায় এবং দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ শহরের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে।

ইসরাইলের হামলার পারেই ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন ঘোষণা করেছে, তাদের তিন নেতা বিমান হামলায় নিহত হয়েছেন। নিহতরা হলেন- জিহাদ আল-ঘন্নাম, খলিল আল-বাহতিনি, তারিক ইজ আল-দীন।

এই তিনজনকে তাদের স্ত্রী এবং কিছু সন্তানসহ হত্যা করা হয়েছে বলে গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে। তবে তাদের স্ত্রীদের বা কতজন শিশুকে হত্যা করা হয়েছে এবং তাদের বয়স সম্পর্কে বিস্তারিত জানায়নি তারা।

অন্যদিকে এই বিমান হামলার জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরাইলে পাল্টা রকেট হামলা চালাতে পারে বলে মনে করছে ইসরাইল।

আর এই অনুমানের ওপর ভর করে ইসরাইলের সামরিক বাহিনী গাজা ভূখণ্ডের ৪০ কিলোমিটারের (২৫ মাইল) মধ্যে থাকা ইসরাইলি বাসিন্দাদের নির্ধারিত বোমা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য নির্দেশনা জারি করেছে।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ