শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেলোশিপ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন সামেকের ডা. পলাশ

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে প্রায় মাসব্যাপী ফেলোশিপ শেষে দেশে ফিরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ)।

রবিবার (২ জুন) দিবাগত রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে তিনি ঢাকায় ফিরছেন।

সুইজারল্যান্ড ভিত্তিক স্পাইন ও অর্থোপেডিক সার্জারির আন্তর্জাতিক সংস্থা ‘এও স্পাইন’ এর এ ফেলোশিপ সফলভাবে সম্পন্ন করায় ডা. পলাশ সংস্থাটির অ্যাম্বাসেডর মনোনীত হয়েছেন। একইসাথে তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এর অ্যালামনাইয়ের স্বীকৃতি পেয়েছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজে স্পাইন সার্জারি ইউনিট প্রতিষ্ঠা করতে চান ডা. পলাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল রোগীরাও যাতে স্পাইন সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা পায়, সেজন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করতে চাই।

এ বিষয়ে তিনি সাতক্ষীরার সকল সংসদ সদস্য, জেলা প্রশাসক, মেডিকেল কলেজ অধ্যক্ষ, পরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা এবং সাতক্ষীরাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ) দক্ষিণবঙ্গের একমাত্র স্পাইন সার্জন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) সংযুক্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে এই শিক্ষক ভারতের দিল্লিতে দশ দিনের একটি ফেলোশিপ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন। এ ছাড়াও, তিনি মেলবোর্ন, মুম্বাই, গুজরাট, চেন্নাই ও আসাম থেকেও মেরুদন্ডের চিকিৎসার ওপর প্রশিক্ষণ নিয়েছেন। দেশি-বিদেশি গবেষণা জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা রয়েছে। তিনি নিয়মিত বিভিন্ন কনফারেন্সে বক্তৃতা ও অংশগ্রহণ করে আসছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ