শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধু জাতীয় কবিতা উৎসব: সাতক্ষীরার এ্যাড. শিমুল পারভীন পেলেন পদক

৫ দিন ব্যপি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় কবিতা উৎসব ২০২০-২০২২ এ সাতক্ষীরার কৃতি সন্তান এ্যাডভোকেট শিমুল পারভীন পেলেন বৃষ্টি দোলা তরুণ আবৃত্তি শিল্পী পদক।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মঞ্চে গত ২৭ জানুয়ারী সকাল ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্ভোধন করেন বঙ্গবন্ধু জাতীয় কবিতা উৎসব।

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, শ্ক্ষিামন্ত্রী ডা. দীপু মনিসহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর এমপি, সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্সহ সমন্বয় পরিষদ আয়োজক কমিটির সার্বিক তত্তাবধানে সারা দেশের সমন্বয় পরিষদ ভুক্ত আবৃত্তি সংগঠন সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত হন এ অনুষ্ঠানে।

বাংলাদেশ’র ৬ জন গুনী আবৃত্তিশিল্পী পান বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক। এছাড়া ৫০জন গুনী আবৃত্তি শিল্পী পান বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক। গোলাম মুস্তফা আবৃত্তি পদক পান ৪ জন গুনী আবৃত্তি শিল্পী। তরুণ আবৃত্তি শিল্পী পদক পান ২০জন। এছাড়া ৬টি সংগঠন কে পদক দেয়া হয়।

লেখক ও আবৃত্তি শিল্পী শিমুল পারভীন এমন এক মহৎ অনুষ্ঠানে পদক পেয়ে আপ্লুত।
তিনি মনে করেন আবৃত্তি জীবনে এ এক অনন্য প্রাপ্তি।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো