শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধু দিয়েছেন সংবিধান ও দেশ, আর বঙ্গবন্ধুকন্যা দিয়েছেন উন্নয়নশীল বাংলাদেশ -ওয়ার্ড সম্মেলনে এমপি রবি

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ৫
নং ওয়ার্ড শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে তুজুলপুর বাজার জামে মসজিদের সামনে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের
আয়োজনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আপনারা যদি হৃদয় দিয়ে আওয়ামী লীগ করেন তাহলে
আগামী নির্বাচনে আমাদের জয় নিশ্চিত। বঙ্গবন্ধু দিয়েছেন সংবিধান ও দেশ আর বঙ্গবন্ধুকন্যা দিয়েছেন উন্নয়নশীল বাংলাদেশ।

বছরের প্রথম দিনে বাংলাদেশে বিনামূল্যে ৩৬ কোটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন জননেত্রী শেখ হাসিনা।
এটা বিশ্বের অন্য কোন দেশে নেই।

তিনি আরো বলেন, সাতক্ষীরায় ২০১৩ সালের
সেই দুর্নাম আজও আমাদেরকে সকল ক্ষেত্রে পিছিয়ে দিচ্ছে। আপনাদের ভালোবাসা দিয়েই প্রমাণ করতে হবে আপনারা জননেত্রী শেখ হাসিনাকে ভালবাসেন এবং আগামী ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় থাকবে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এটাই সকলের প্রত্যাশা।”

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাংবাদিক ইয়ারব হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী,
যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন
আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ প্রমুখ।

ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড শাখার সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত কাউন্সিলরদের মাঝে প্রস্তাব দেওয়া হলে উপস্থিত সকলে রবিউল আলমকে সভাপতি ও নির্মণ কুমারকে সাধারণ প্রস্তাব দেয় কাউন্সিলররা। এসময় অন্য কেউ প্রার্থী না হওয়ায় রবিউল আলম ও নির্মল কুমারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. হাসান মাহমুদ রানা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী