সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর: প্রতিবাদে সাতক্ষীরা মহিলা আ.লীগের বিক্ষোভ

কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি সোমবার বেলা সাড়ে দশটায় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরার নেতৃত্বে সাতক্ষীরা পিএন হাইস্কুল থেকে শুরু হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয় এবং মিছিল শেষে জেলা আওয়ামী লীগের আহবানে শহীদ শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ সমাবেশে যোগদান করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মনসুর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদা আকতার বানু ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির