বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ

বঙ্গবন্ধুর সম্মান অম্লানে কলারোয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই স্লোগানে সাতক্ষীরার কলারোয়ায় র‌্যালি ও অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এর আগে বের হওয়া র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেনের নেতৃত্বে র‌্যালি ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর, উপজেলা প্রকৌশলী নাজিমুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার জিয়াউর রহমান, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ইউএনও অফিসের প্রশাসনিক অফিসার শেখ রায়হান, বেনজীর আহমেদ প্রমুখ।

কর্মসূচিতে শিক্ষক, সাংবাদিকসহ সুশিল সমাজের অনেকেই অংশ নেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও বঙ্গবন্ধুকে অসম্মানের প্রতিবাদে মূলত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম