শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বরিশালে গড়ে প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ৪শ মানুষ

বরিশাল বিভাগে গড়ে প্রতিদিন ৪শ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এক দুই দিনের মধ্যেই বাড়ি ফিরছেন তারা। এ কারনে ডায়রিয়ায় আক্রান্ত হলেও হাসপাতালগুলোতে রোগীর চাপ নেই। শুষ্ক মৌসুমে বরিশাল ডায়রিয়া প্রবন এলাকা হলেও আপাতত এখানে তেমন প্রকোপ দেখা দেয়নি বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

তিনি জানান, এপ্রিলের শুরুর দিকে বরিশালে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। গত রবিবার বরিশাল বিভাগে ৪শ ১৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়। সাম্প্রতিক সময়ে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ৪শ জন। একদিনে সর্বাধিক ৪শ ২০ জন আক্রান্ত হয়েছিলো চলতি মৌসুমে।

হাসপাতালে ভর্তির পর প্রাথমিক সেবা শুশ্রুষার সুস্থ্য হয়ে এক থেকে ২ দিনের মধ্রে বাড়ি ফিরে যায় তারা। এ কারনে হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ নেই বলে তিনি জানান।

তিনি আরও বলেন, বরিশাল লবনাক্ত পানির এলাকা। শুষ্ক মৌসুমে এখানে প্রতি বছর ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়।

কিন্তু এ বছর এখন পর্যন্ত বরিশালে ডায়রিয়া পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করেছেন তিনি। ডায়রিয়া পরিস্থিতি মোকবেলায় পর্যাপ্ত আইভি ও খাবার স্যালাইনসহ অন্যান্য প্রস্তুতি রয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

এদিকে মঙ্গলবার বরিশাল শের-ই বাংলা মেডিকল কলেজ হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩৩ জন রোগী। সাম্প্রতিক সময়ে ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তির সংখ্যা কিছুটা ওঠানামা করছে বলে জানিয়েছেন হাসপাতালের তথ্য সংরক্ষক জাকারিয়া স্বপন। এদিকে আজ বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৩১ জন রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছেন ওই হাসপাতালেল আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল।

চলতি মৌসুমে বরিশাল বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কোন রোগী মারা যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগীয় উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়