শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারী ভাবে ধান ক্রয় না হাওয়ায় কৃষকের মুনাফা লোপাট

বর্ষণের ভয়ে কলারোয়ায় বাড়তি ধান কাটা খরচ যোগাতে স্বল্প মূল্যে ধান বিক্রি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় বর্ষণ জনিত কারণ ও শ্রমিক সংকটে ধান কাটা খরচ বৃদ্ধি পেয়েছে। বাড়তি খরচ যোগাতে সরকারী ক্রয় শুরু না হওয়ায় কৃষকের ধান কম দামে মহাজনের গুদামে চলে যাচ্ছে। জানা গেছে, এপ্রিল মাসের শেষ সপ্তাহে আগাম রোপন করা বোরো ধান কাটা শুরু হয়।

তবে সরিষার আবাদ ঘরে তুলে কলারোয়ায় রোপন করা সিংহভাগ বোরো ধান মে মাসের প্রথম সপ্তাহ শেষে কাটা শুরু হয়। আর ধান কাটার শুরুতে ৬ মে থেকে সপ্তাহ কাল যাবত বর্ষণ চলে। ফলে বর্ষণের মধ্যে বেশীর ভাগ ধান কাটার উপযুক্ত হয়ে পড়ে। বর্ষণ হ্রাস পাওয়ার পরে আবারো বর্ষণ হওয়ার ভয়ে মাঠে মাঠে ধান কাটার ধুম পড়ে যায়।

এলাকার বেশীর ভাগ শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। ফলে শ্রমিক স্বল্পতা এবং বর্ধিত চাহিদার কারণে বিঘা প্রতি ধান কাটা বাধা খরচ ২ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৩ হাজার এবং ক্ষেত্র বিশেষে সাড়ে ৩ হাজার টাকা হয়েছে বলে রায়টা গ্ৰামের কৃষক আবদুল্লাহ, পাঁচপোতার আলফাজ জানায়।

একই ভাবে মাঠ থেকে ধান বহন এবং বিচালি থেকে ধান ঝেড়ে বের করা খরচ দেড় গুন বৃদ্ধি পেয়েছে। দেয়াড়ার খালেক, দাড়কির সুমন জানায়, এই বর্ধিত খরচ যোগাতে কৃষককে আঙ্গিনা থেকে ধান বিক্রি করে দিতে হচ্ছে। তারা আরও জানান, কৃষি বিভাগ যদি শ্রমিকের বিকল্প কোন ব্যবস্থা না নেন তাহলে অচিরেই কৃষিকাজ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে।

যেহেতু সরকারী ক্রয় অভিযান শুরু হয়নি, আর ধান কাটা খরচ যোগাতে কৃষকের টাকার ভীষণ প্রয়োজন বুঝতে পেরে মহাজনরা ধানের বাজার মূল্য হ্রাস করেছে। লাউডুবি মোড়ের ব্যবসায়ী আরিজুল, দেয়াড়া বাজারের ইব্রাহীম হোসেন জানায়, এলাকার সর্ব বৃহৎ ধানের মোকাম ঝাউডাঙ্গায় ধানের মূল্য হ্রাস পেয়েছে।

তাই ১৮’শ টাকা মূল্যের ৬০ কেজি মোটা ধানের বর্তমান দাম সাড়ে ১৬’শ টাকায় এবং ২ হাজার ১’শ টাকা মূল্যের ৬০ কেজি চিকন ধান সাড়ে ১৮’শ টাকায় নেমে এসেছে। ফলে সরকারের সুষ্ঠ বাজার ব্যবস্থাপনার অভাবে কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত ধানের মুনাফা মহাজনেরা লোপাট করে নিয়ে যাচ্ছে বলে কৃষকরা জানায়।

উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশ শেখর দাশ বর্ষণ জনিত কারণে মুজুরী বৃদ্ধি এবং ধান বিক্রির হিড়িক পড়ায় ধানের বাজার মূল্য হ্রাস পাওয়ার সত্যতা স্বীকার করেন। তবে সরকারী ক্রয় অভিযান শুরু হলে অসাধু ব্যবসায়ীরা বাজার মূল্য হ্রাসের সুযোগ পেত না বলে তিনি মনে করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব