শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বসুন্ধরা এলপি গ্যাসের চট্টগ্রামের আঞ্চলিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের আঞ্চলিক সেলস কনফারেন্স কক্সবাজারে অবস্থিত ওশান প্যারাডাইজ হোটেলে অদ্য (২১ মে) ২০২৩ এ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন, চিফ হিউমান রিসোর্স অফিসার, সেক্টর-এ, বসুন্ধরা গ্ৰুপ, জনাব ক্যাপ্টেন শেখ এহসান রেজা, হেড অফ স্ট্র্যাটেজি এন্ড পাবলিক রিলেশনস, সেক্টর এ, বসুন্ধরা গ্ৰুপ, জনাব জাকারিয়া জালাল, ডিজিএম, অডিট, সেক্টর এ, বসুন্ধরা গ্ৰুপ, জনাব মাকসুদুল আলম। উর্দ্ধতন কর্মকর্তাগন সবাইকে স্বাগত জানিয়ে পরিবেশকবৃন্দের সাথে আলোচনায় অংশগ্রহণ করেন।

সম্মিলিত আলোচনায় ২০২২ এর বাজার অভিজ্ঞতার আলোকে ২০২৩ সালের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বসুন্ধরার কর্মকর্তাগণ বলেন, প্রতিযোগিতাপূর্ণ বাজারে বসুন্ধরা এলপি গ্যাসের নেতৃত্ব ধরে রাখতে পরিবেশকদের জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

সেলস কনফারেন্সে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম নর্থ এবং চট্টগ্রাম সাউথ সেলস ডিভিশনের পরিবেশক এবং বিভিন্ন পর্যায়ের কর্মীদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সেরা পারফরমার স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের প্রায় শতাধিক পরিবেশক এবং আঞ্চলিক কর্মকর্তা অংশ নেন।

বসুন্ধরা গ্ৰুপের পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী রোকন উদ্দিন (এজিএম, ব্র্যান্ড, বসুন্ধরা এলপি গ্যাস), এবিএম জাহিদুর রহমান (উইং ইনচার্জ, সেলস, চট্টগ্রাম), মোঃ আরিফুল ইসলাম (ডি.এস.এম, সেলস, চট্টগ্রাম) সহ বসুন্ধরা এলপি গ্যাসের কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান