বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টে গলফারদের প্রাণের মেলা

প্রত্যয় ভাস্কর্য থেকে শুরু করে ক্লাব ভবন, প্রধান সব গেইট, সবুজ গাছ আর গলফের বিশাল ক্যানভাসে বর্ণিল আলোকসজ্জা। মাঠের মাঝখানে রঙিন ফোয়ারা। জমকালো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বসেছিল নানা বয়সী গলফারদের প্রাণের মেলা।

শুক্রবার (৮ ডিসেম্বর) নৈসর্গিক সৌন্দর্যের কেন্দ্র ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে (বিজিসিসি) দ্বিতীয় বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণের চিত্র ছিল এমনই।

‘প্লে গলফ লিভ লং’ স্লোগানে দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে সিনিয়র, লেডি ও জুনিয়র গ্রুপে ২১৫ গলফার অংশ নিয়েছেন।

এবার উইনার হয়েছেন কর্নেল মো. এনামুল ইসলাম, রানার আপ লে. কর্নেল মো. আবু ফয়সাল তুষার।

জুনিয়র গ্রুপে উইনার মাস্টার মুহতাসিম ইসলাম, রানার আপ মাস্টার ফারহানুল ইসলাম।

সিনিয়র গ্রুপে উইনার জে কে ক্যাং, রানার আপ লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ।

লেডিস গ্রুপে উইনার মিস মাহিবাহ মাহসিন উদ্দিন, রানার আপ মিসেস কিম ইন সুক।

টুর্নামেন্টে বেস্ট গ্রস মেহেরুস উদ্দিন, সেকেন্ড বেস্ট গ্রস স্থপতি এএএম মুজাহিদ বেগ, সেকেন্ড রানার আপ কফিল উদ্দিন ইউসুফ, বেস্ট ফ্রন্ট নাইন কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, বেস্ট ব্যাক নাইন কমান্ডার ইমতিয়াজ উদ্দিন মো. সাবির, নাইন হোল উইনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান, নাইন হোল বেস্ট গ্রস মোহাম্মদ সেলিম, নাইন হোল রানার আপ ড. মো. শহিদুল্লাহ চৌধুরী, লংগেস্ট ড্রাইভ (হোল নম্বর-৯) ড. আবু খালেদ মুহাম্মদ ইকবাল, নিয়ারেস্ট টু পিন (হোল নম্বর-১৫) মোহাম্মদ সাইফুদ্দিন মামুন, বেস্ট পার থ্রি এস কেয়াং চুল অ্যান (গ্রস-১৩) ও বেস্ট পার ফাইভ এস মেজর (অব.) মো. মোকাদ্দেস হোসেন (গ্রস-১৯)।

সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, চট্টগ্রামের এরিয়া কমান্ডার এবং ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

বিশেষ অতিথি ছিলেন এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন।

তিনি বলেন, গলফকে জনপ্রিয় করতে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বসুন্ধরা।

বসুন্ধরার মতো বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গলফ খেলার প্রসারে এগিয়ে আসায় ধন্যবাদ জানান গলফাররা। তারা বলেন, এতে পেশাদার গলফাররা প্রেরণা পাবেন। তরুণরা এ খেলায় এগিয়ে আসবেন।

সকালে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ৭ এডিএ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সোহরাব হোসেন ভুঁইয়া, কর্নেল ইমরুল, মেজর এমদাদুল ইসলাম (অব.), নির্বাহী কর্মকর্তা মেজর মো. মোকাদ্দেস হোসেন (অব.), মি. রুবাইয়াত তানভীর প্রমুখ।

এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এবিজি বসুন্ধরা ও পকেটের পৃষ্ঠপোষকতায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা