রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৫ ও দ্বি বার্ষিক নির্বাচন (২০২৬-২৭) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে সংগঠনের সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় সরকারি কর্মকর্তারা দেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখেছিল। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা সরকারের একটি অংশ। আমারও চাকরির বয়স হয়েছে। আমিও একদিন আপনাদের মত অবসরে চলে যাব। আপনাদের জন্য কিছু একটা করতে পারলে আমিও নিজেকে ধন্য মনে করব। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অফিসের জন্য খাস জমি বন্দোবস্তের জন্য আশ্বাস প্রদান করে বলেন, রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের মৃত্যুবরণ করার পরে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করার জন্য বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটিকে প্রস্তাবনা নিয়ে স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণ করতে বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্ষিক ২০২৬-২৭ নির্বাচনের নির্বাচন কমিশনার বিদ্যুৎ কুমার দেবনাথ, প্রফেসর মনিরুজ্জামান প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় আয় ব্যায়ের হিসাব প্রদান করেন সাংগঠনের সেক্রেটারী ডা. মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক মো. আব্দুল মজিদ। বার্ষিক সাধারণ সভার আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল করিমকে কমিটির চেয়ারম্যান ও মোঃ আশরাফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতির নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন-ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল মান্নান, মোহাম্মদ আলী সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু হাফিজ ফসিউদ্দিন, কোষাধক্ষ্য কাজী আমজাদ বারী, যুগ্ম কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য মো. আজিজুর রহমান, মো. হাবিবুল্লাহ, মো. ওলিদ আলী, মোঃ আব্দুর রশিদ সরদার, মোঃ মনির উদ্দিন, মোঃ মনসুর আলী, মোঃ ওসমান আলী, অমল কুমার মিত্র, এ কে এম আলী নওয়াজ, মো. আবুল কালাম।

এ সময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সেক্রেটারী ডা. মো. আব্দুর রাজ্জাক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন