শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা  পদক (বি.ভি.এম.এস) পেলেন এনামুল খাঁন 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩ তম জাতীয় সমাবেশ ২০২৩ উপলক্ষ্যে বীরত্বপূর্ণ/সাহসিকতাপূর্ন, প্রশংসনীয়/দৃষ্টান্তমূলক এবং সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ “বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক (বি.ভি.এম.এস) পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক  ৩০ আনসার ব্যাটালিয়ন সাতক্ষীরার  অধিনায়ক এনামুল খাঁন।
১২ই ফেব্রুয়ারী রবিবার বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর, গাজীপুরে আয়োজিত বাহিনীর ৪৩ তম জাতীয় সমাবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ পদক পরিয়ে দেন।
এনামুল খাঁন ১৯৮১ সালের ৮ই জানুয়ারি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার কালার বাড়ি গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম আব্দুল হালিম খাঁন এবং মাতার নাম ফুলজান বেগম। তিনি ব্যাক্তি জীবনে বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
এনামুল খাঁন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সৎ, দক্ষ ও পেশাদার অফিসার হিসাবে সুপরিচিত। তিনি ২০১০ সালে ২৮ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ন হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সহকারী পরিচালক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। ৩০ আনসার ব্যাটালিয়নে যোগদানের পূর্বে তিনি রাজবাড়ী, ফরিদপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলায়, জেলা কমান্ড্যান্ট এর দায়িত্ব পালন করেন।
 ২০২২ সালে সিলেট ও সুনামগঞ্জে সংগঠিত ভয়াবহ বন্যাকালীন সময়ে বন্যা দূর্গতদের উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনায় এবং অভুতপূর্ব অবদান রাখেন
তাহার পদক প্রাপ্তিতে ৩০ আনসার ব্যাটালিয়ন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অত্যন্ত উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী