শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সভা

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল।

প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।
উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য, জেলা ইনচার্জ কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাবীর হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আবেদুর রহমান, কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য কমরেড নাসরীন খান লিপি, কমরেড আব্দুল জলিল মোড়ল, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড হিরন্ময় মন্ডল, কমরেড শিবপদ গাইন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু।

সভায় অবিভক্ত ভারতীয় উপমহাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মোজাফফর আহমেদ কাকাবাবুর মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য কমরেড শফিউদ্দীন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড হায়দার আনোয়ার খান জুনো, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সদস্য কমরেড আজিজুর রহমান, চুয়াডাঙ্গা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড সিরাজুল ইসলামসহ বহু নেতাকর্মীদের মৃত্যুতে শোক প্রস্তাব, ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বলেন দক্ষিণ পন্থি সাম্প্রদায়িক শক্তি ভিন্ন রাজনৈতিক ব্যানারে উত্থান ঘটেছে। যাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে।

ভিন্ন কোন উপায়ে এদের কে মোকাবেলা ফলপ্রসু হবে না। অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকলেও বিজ্ঞান ভিত্তিক এক মুখি শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন থেকে পিছিয়ে এসেছে। পাঠ্যপুস্তক থেকে অনেক বিষয় বাদ দিয়েছে তাদেরকে খুশি করার জন্য। যার পরিনাম হয়েছে ভয়াবহ। সেকারনে স্বাধীনতার মাসে তারা ভাস্কর্য বিরোধী বক্তব্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার মত ঔর্দ্ধত্য দেখিয়েছে। সে কারণে সকল অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের শক্তি ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা ছাড়া বিকল্প কোন পথ নেই। সভায় আরো সিদ্ধান্ত হয় আগামী ২ জানুয়ারি শনিবার সকাল ১১টায় স্থায়ী জলাবদ্ধতা নিরসন, বেতনা মরিচ্চাপ নদীসহ সকল খাল খননের দাবিতে পদযাত্রাসহ বিনেরপোতা বেতনা অববাহিকায় সমাবেশ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা