বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাইডেনকে কাগজ হস্তান্তরে স্বাক্ষর করেননি ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত কর্মী

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। সাধারণত যুক্তরাষ্ট্রের নতুন কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাকে কাজ শুরু করার জন্য কিছু প্রয়োজনীয় কাগজ পত্রে সই করে দেয় জেনারেল সার্ভিস অধিদপ্তর।

কিন্তু জো বাইডেনকে কাজ শুরু করার জন্য তার প্রশাসনিক দলকে কাগজপত্র হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত হোয়াইট হাউজের এক কর্মী।

সোমবার মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বলা হয়েছে, চলতি সপ্তাহেই কাজ শুরু করতে চাচ্ছেন নতুন প্রেসিডেন্ট বাইডেন। বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের জয় এখনও স্বীকার করেননি। সাধারণত যুক্তরাষ্ট্রের নতুন কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাকে কাজ শুরু করার জন্য কিছু প্রয়োজনীয় কাগজ পত্রে সই করে দেয় জেনারেল সার্ভিস অধিদপ্তর। কিন্তু বাইডেনের জয়ের ৩৬ ঘণ্টা পার হলেও জেনারেল সার্ভিস অধিদপ্তরের প্রশাসক এমিলি মারফি কোনো কাগজ হস্তান্তরের জন্য সই করেননি।

২০০০ সাল ছাড়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে নতুন প্রেসিডেন্টকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার প্রথম পদক্ষেপ দেরি হওয়ার নজির আর নেই।

একই রকম সংবাদ সমূহ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশবিস্তারিত পড়ুন

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  • আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি
  • নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ