সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত

যশোরের শার্শা বাগাআঁচড়া ইউনিয়নে পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো লক্ষ্যে সাপ্তাহিক বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) সকালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুম সাপ্তাহিক বীট পুলিশিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজকে অনুষ্ঠানে প্রধান উদ্দেশ্য ছিল মাদকদ্রব্যের অভিযানের উপরে। বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা থানার ওসি মোঃ আকিকুল ইসলাম আকিক। তিনি বলেন যারা মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত আছে তাদেরকে কঠোর নজরদারিতে রাখতে হবে এবং তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা থানার তদন্ত ওসি মোঃ শাহাদাত হোসেন,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি কজী মোঃ শহিদুল ইসলাম, এএসআই মোঃ আবু সাঈদ, ইউপি সদস্য মোঃ মোজাম্মেল গাজী, মোঃ মতিয়ার রহমান, মোঃ আজিজুল ইসলাম, মোঃ আবু তালেব,মহিলা ইউপি সদস্য শালিমা খাতুন, শারমিন সুলতানা, ইউনিয়ন পরিষদের সচিব মিলন হোসেন, যুবলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, আবুল কালাম।

এর পূর্বে শার্শা থানার অফিসার ইনচার্জ জনাব আকিকুল ইসলাম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল খালেক।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের শার্শা থানার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুজ্জামান মন্টু,মোঃ হুমায়ুন কবির মিরাজ, মোঃ এবিএস রনি, মোঃ শাহারুল ইসলাম রাজ সহ ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন