বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাড়িতে ছাগল যাওয়ায় সাতক্ষীরায় বড় ভাই-ভাবীকে কোপালো ছোটভাই

বাড়িতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে বড় ভাই ও ভাবীকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই ও তার ছেলে।

রোববার(১৯ ফেব্রæয়ারী) রাত ৯ টার দিকে সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের কাজীপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মারাত্মক জখম অবস্থায় আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

এদিকে ঘটনার পরপরই দুই জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
আহতরা হলেন কাজীপাড়া গ্রামের মৃত আতিয়ার রহমান ভোলার ছেলে আনারুল ইসলাম(৫৫) ও তার স্ত্রী রনজিলা খাতুন(৪৫)।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রনজিলা খাতুন বলেন, আমাদের একটি ছাগল মনিরুলদের বাড়িতে গেলে তারা গালাগালি শুরু করে। সামান্য ছাগল যাওয়ার বিষয় নিয়ে গালাগালি না দেওয়ার জন্য আমি ও আমার স্বামী মনিরুলকে বললে মনিরুল ও তার ছেলে জনি আমার স্বামীকে মারপিট শুরু করে। তখন আমি বাধা দিতে গেলে মনিরুল ও তার ছেলে জনি আমাদেরকে কুপিয়ে জখম করে।

সাতক্ষীরা থানার এসআই মিঠুন বলেন, মারামারির ঘটনায় স্থানীয়রা দুইজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। ভূক্তভূগীরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী