সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাবার হত্যার বিচারের দাবিতে আদালতের বারান্দায় ঘুরছে কলারোয়ার গোলাম রসুল

সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুবক গোলাম রসুল পিতা হত্যার বিচারের দাবিতে আদালতের বারান্দায় দিনের পর দিন ঘুরছে।

পুলিশের কাছে অভিযোগ করে সুষ্ঠু তদন্ত না হওয়ায় গোলাম রসুল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনক (পিবিআই) দিয়ে তদন্ত করার জন্য সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর আবেদন করেছেন।

অভিযোগ, মামলার কাগজপত্র ও আদালতের নথিপত্র পর্যালোচনা জানা যায়, কলারোয়া উপজেলার কাজিরহাট বাজারে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের গোয়ালচাতর গ্রামের নিজাম উদ্দিন সরদার একটি মুদি দোকান ও ফ্লেক্সিলোডের দোকান পরিচালনা করেন। প্রতিদিনের মতো ২৯/০৬/২০২২ তারিখে রাতে দোকান বন্ধ করে রাত আনুমানিক দেড়টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্ব পরিচয়ের সূত্র ধরে উপজেলার উত্তর দিগং গ্রামের প্রবাসী আবদুস সামাদের স্ত্রী তাহমিনা খাতুন কৌশলে ডেকে তার বাড়িতে নেন। রাতে এক পর্যায়ে সেখানে তার মৃত্যু হয়।

গোলাম রসুল অভিযোগ করেন, তার পিতার তাহমিনা খাতুনের কাছে বড় অংকের আর্থিক লেনদেন ছিল। সেই টাকা না দেওয়ায় জন্য ওই বাড়িতে তার পিতাকে হত্যা করেছে আসামিরা।

গোলাম রসুল অভিযোগ করে আরো বলেন, ঘটনার দিন পিতা হত্যাকাণ্ডের স্বীকার হওয়ায় আমি কলারোয়া থানায় যাই তাই লিখিত এজাহার নিয়ে। সবাই থানার কর্মকর্তারা আমার এজাহারটি না নিয়ে তাদের লিখিত একটি এজাহারে আমাকে স্বাক্ষর করতে বলেন। আমি মানসিকভাবে বিধ্বস্ত হওয়ায় এ সময় ওই এজাহারে স্বাক্ষর করে দেই। থানার তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন আমার মামলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি পিতৃ হত্যা মামলার সঠিক তদন্তের জন্য পিবিআই তদন্ত চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর করেছি এবং আদালতেও আবেদন করেছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার উপ-পরিদর্শক ওসমান গনি বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়