বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি নেতা এখন নৌকার মাঝি হয়েছে, প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৩নম্বর সগুনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এই ইউনিয়নে ক্ষমতাসীন দলটির মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম চৌধুরী।

আজ শুক্রবার (০৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় ইউনিয়নের ধামাইচ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিকুল ইসলাম শেখ, ইউনিয়ন আ.লীগের দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মাষ্টার, ইউনিয়ন আ.লীগের প্রচার সম্পাদক মো. শাওন ফারুকী, ইউনিয়ন আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক অস্ত্র, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ জাকারিয়া হোসেন রঞ্জ প্রমুখ।

বক্তরা বলেন, নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্ত নজরুল ইসলাম চৌধুরী একজন সাবেক বিএনপির সভাপতি এবং বিএনপি থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান হাইব্রিড আ.লীগ ও বিএনপি পরিবারের ছেলে। তার হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বার বার নির্যাতনের শিকার হয়েছেন। হামলা-মামলার শিকার হয়েছেন।

বক্তারা আরো বলেন, মানননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ তিনি বিএনপি নেতাকে পরিবর্তন করে দলের যোগ্য, নিবেদিত, পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেবেন। এ সময় নৌকার মনোনয়ন পুনঃবিবেচনার জন্য দলীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের কাছেও অনুরোধ করেন।

এ প্রসঙ্গে মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, আমি কোনোদিন বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম না। বর্তমানেও আমি তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে রয়েছি।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর