সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বে প্রথম ২০ হাজার কোটি ডলারের মালিক জেফ বেজোস

করোনাভাইরাস মহামারির ‘আশীর্বাদে’ আগেই আঙুল ফুলে কলাগাছ হয়েছিল অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের। গত কয়েকদিনে সেটি রূপ নিয়েছে বিশাল বটবৃক্ষে। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন (২০ হাজার কোটি) ডলারের মালিক হয়ে নতুন রেকর্ড গড়েছেন ৫৬ বছর বয়সী এ ব্যবসায়ী।

বুধবার অ্যামাজনের শেয়ারের দর ২ শতাংশ বৃদ্ধির ফলে বেজোসের সম্পদ বেড়েছে প্রায় ৪৯০ কোটি ডলার। এর সঙ্গে সঙ্গেই তার মোট সম্পদের পরিমাণ প্রথমবারের মতো ২০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। প্রায় ৪০ বছর ধরে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের হিসাব রাখা মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, বেজোসের আগে কেউই ২০ হাজার কোটি ডলারের মাইলফলক স্পর্শ করতে পারেননি।

বুধবার বিকেলে অ্যামাজনের প্রধান নির্বাহীর মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২০ হাজার ৪৬০ কোটি ডলার, যা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটসের চেয়ে অন্তত নয় হাজার কোটি ডলার বেশি। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতার বর্তমান সম্পদের পরিমাণ ১১ হাজার ৬১০ কোটি ডলার।
ফোর্বস জানিয়েছে, মুদ্রাস্ফীতির হিসাব ধরলেও তাদের হিসাবমতে এযাবৎকালের সর্বোচ্চ ধনী জেফ বেজোসই। এদিক থেকে তার যথাসম্ভব কাছাকাছি পৌঁছেছেন বিশ্বের প্রথম সেন্টিবিলিয়নিয়ার (১০০ মিলিয়ন ডলারের মালিক) বিল গেটস। ১৯৯৯ সালে মাইক্রোসফট যখন সম্পদের শিখরে পৌঁছেছিল, তখন বিল গেটসের সম্পদ ১০ হাজার কোটি ডলার ছিল। বর্তমান সময়ের সঙ্গে তুলনা করলে সেই সময় মোটামুটি ১৫ হাজার ৮০০ কোটি ডলারের মালিক হতেন তিনি।

করোনাভাইরাসের বৈশ্বিক মহামারিতে মানুষজন ঘরে বসে কেনাকাটা বাড়িয়ে দেয়ায় লাভের পাহাড়ে চড়ে বসেছে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। চলতি বছরের শুরুর তুলনায় বর্তমানে তাদের শেয়ারের দর বেড়েছে অন্তত ৮০ শতাংশ। জানুয়ারির ১ তারিখে জেফ বেজোসের মোট সম্পদ ছিল ১১ হাজার ৫০০ কোটি ডলার।

সেখানে মাত্র আট মাসে অ্যামাজনের ১১ শতাংশ শেয়ারের মালিকানা সত্ত্বেও তার সম্পদ বেড়েছে প্রায় নয় হাজার কোটি ডলার। অ্যামাজন ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট, অ্যারোস্পেস কোম্পানি ব্লু অরিজিনের মালিকানাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে বেজোসের।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী