শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বিসিবি প্রেসিডেন্টস কাপ থেকে নতুন খেলোয়াড় পাওয়া গেছে’

বিসিবি প্রেসিডেন্টস কাপ থেকে কিছু নতুন খেলোয়াড় পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘ইতিবাচক বিষয় হলো, দক্ষতা দেখানোর জন্য খেলোয়াড়দের একটি প্লাটফর্ম দিয়েছে টুর্নামেন্টটি এবং কিছু খেলোয়াড় খুবই ভালোভাবে তা কাজে লাগিয়েছে। তাই আমরা কিছু নতুন খেলোয়াড় পেয়েছি। যাদের প্রতিভা আছে এবং যা ভবিষ্যতে আরও ভালো করতে পারবে।’

যদিও কোভিড-১৯ এর মধ্যে ইতিমধ্যেই বেশ কিছু দেশে ক্রিকেটে ফিরেছে, তবে বাংলাদেশে ক্রিকেট প্রত্যাবর্তন অনিশ্চিত ছিল। গত সেপ্টেম্বরে শেষ মূহূর্তে শ্রীলঙ্কা সিরিজটি স্থগিত হয়। তারপরে ক্রিকেটারদের নিয়ে তিনটি দলে ভাগ করে বিসিবি প্রেসিডেন্টস কাপের আয়োজন করার সিদ্বান্ত নেয় বিসিবি। পাপনের মতে, পরিকল্পনাটি দুর্দান্ত সাফল্য পেয়েছে।
এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে ছয় মাস পর ক্রিকেটে ফিরতে সক্ষম হয় ক্রিকেটাররা। এরপর তিন দলের টুর্নামেন্টটি অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়েছে।

বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার এই টুর্নামেন্টের মধ্যদিয়ে নজরে এসেছে। তরুণ শরিফুল ইসলাম ও সুমন খান পেস বিভাগে দারুণ পারফর্ম করেছে। তৌহিদ হৃদয় এবং ইরফান শুক্কুরের মতো তরুণরা ব্যাটিং নৈপুন্যের জন্য প্রশংসিত হয়েছেন।

রবিবার ফাইনাল শেষে বিসিবি বস বলেন, ‘এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত থাকা পুরো ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরও বলেন, ‘এটি খুব সুন্দরভাবে শেষ হয়েছে। অবশ্যই আমরা নিয়মিত খেলোয়াড়দের কাছ থেকে রান আশা করেছিলাম, কিন্তু তারা পারেনি। যাইহোক, মুশফিক ভালো করেছে। শেষ ম্যাচে লিটন রান করেছে।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘ইতিবাচক দিক নতুন বেশ কয়েকজন খেলোয়াড় ভালো করেছে। তাসকিন ফিরে এসেছে, আমি ভেবেছিলাম তাসকিন হয়তো জাতীয় দলে আর ফিরতে পারবে না। সে খুবই ভালো করেছে। রুবেলের জন্য দারুণ একটি টুর্নামেন্ট ছিল। শুধু তাই নয়, আমরা সুমন খানের মতো বোলার পেয়েছি।’

তিনি আরও যোগ করে বলেন, ‘ব্যাটিংয়ে ইরফান শুক্কুর ধারাবাহিকভাবে রান করেছে। প্রতিটি ম্যাচেই চাপের মধ্যে ব্যাট করতে এসে পারফর্ম করেছে সে। আরেক ছেলে, তৌহিদ হৃদয় তার প্রতিভা প্রদর্শন করেছে। এখন আমি তাকে চিনি। অলরাউন্ডার মাহাদি হাসানের ভালো সম্ভাবনা রয়েছে। সে ব্যাট ও বল হাতে ভালো করতে পারে। পেস বোলিংয়ে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা ছিলো। এই প্রথম কোনও টুর্নামেন্ট আমি দেখলাম, যেখানে পেসাররা খুবই ভালো করছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা