শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়েতে আসা হবে না, ৭০০ জনের খাবার হোম ডেলিভারি করলেন বরের বাবা!

বিয়েবাড়ি মানেই খাওয়া-দাওয়া। কিন্তু করোনাভাইরাসের কারণে অনেকেই বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন। কেউ আবার আমন্ত্রিতদের তালিকায় কাটছাঁটও করেছেন। কিন্তু শুনেছেন কি ছেলের বিয়ের জন্য ৭০০ জন আমন্ত্রিতের বাড়িতে হোম ডেলিভারির মাধ্যমেই বিয়ের খাবার পাঠিয়েছেন কেউ?‌‌

শুনতে অবাক লাগলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন ভারতের চেন্নাইয়ের এক ব্যক্তি।

‘‌শাদি কা খানা’-হ্যাঁ, আক্ষরিক অর্থেই এটাকে তাই বলা যায়।
জানা গেছে, করোনার কারণে স্বাস্থ্য বিধি মেনে বিয়ের আয়োজন করতে গেলে অনেককেই বলা হত না। কারণ বিয়ে বাড়ি থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস।

এদিকে, ছেলের বিয়ে বলে কথা। ধুমধাম করে আয়োজন করতেই হবে। তাই চেন্নাইয়ের ওই ব্যক্তি‌ অভিনব এই উপায় বের করলেন। যেখানে ৭০০ জন অতিথির বাড়িতেই পৌঁছে যাবে বিয়ের কার্ড এবং খাবার-যা কিনা অনুষ্ঠানের দিন পরিবেশন করা হত।

আরাসুভাই আরাসু ক্যাটারার নামে একটি ক্যাটারিং সংস্থা ১২ রকমের পদ রান্না করে।

যাতে ছিল সাম্বার, রসম, পুলি সাধামসহ আরও অনেক কিছু। তারপর সুদৃশ্য ব্যাগ এবং টিফিনবক্সে ওই খাবার ভরা হয়। সঙ্গে দেওয়া হয় কলপাতা। এরপর বরেরই এক বন্ধু লজিস্টিকস সংস্থা উনানু টেকনোলজিসের সাহায্যে ৭০০ জন অতিথির বাড়িতে পৌঁছে দেওয়া হয় ওই খাবার। সঙ্গে একটি নিমন্ত্রণ পত্র।

যাতে লেখা নবদম্পতিকে আশীর্বাদ করে সবাই যেন ওই খাবার গ্রহণ করেন।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় এই খবর সামনে আসতেই এই কাজের প্রশংসা করেছেন অনেক নেটিজেন। অনেকেই বিষয়টিতে অভিনবত্ব খুঁজে পেয়েছেন। কেউ কেউ আবার মজাও করছেন।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত