বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুস্টার ডোজের আওতায় ৫ কোটি ৮৯ লাখের বেশি মানুষ

দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ৩৮৭ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৫২ হাজার ৪৭৭ জন।

রোববার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ৬৩ হাজার ৫৫৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৮ হাজার ২৭১ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৪ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার ৬৫৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৫১ লাখ ৮১ হাজার ৭৩৩ জন।

২০২১ সালের ১ নভেম্বর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত ১ কোটি ৭৩ লাখ ৮১ হাজার ৮১২ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে এক কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৭৮২ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ১২১ শিক্ষার্থী। আর দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ২১৮ শিক্ষার্থী। তবে এখন পর্যন্ত কাউকে বুস্টার ডোজ দেওয়া হয়নি।

আর পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৭ জনকে করোনা প্রথম ডোজ দেওয়া হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় ফাইজারের বিশেষ এ টিকার ডোজ পেয়েছে ৬০ হাজার ৬৩৩ শিশু। আর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছে আট লাখ ৬৬ হাজার ৪৯১ জনকে।

এদিকে দেশে এ পর্যন্ত ৫ লাখ ৫৪ হাজার ৫৭২ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে। আর ১৪ হাজার ২৮২ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

২০২১ সালের ২৭ জানুয়ারি করোনা টিকার নিবন্ধন এবং ৭ ফেব্রুয়ারি থেকে মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৫ বছর।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়