সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেতন না পাওয়ার জেরে অফিস কর্তার সংস্পর্শে করোনা রোগী!

বেতন না দিয়ে উল্টো দুর্নীতি দায় দিয়ে বরখাস্তের জেরে ঊর্ধ্বতন কর্মকর্তার সংস্পর্শে গিয়ে আপত্তিকর কাণ্ড ঘটালেন করোনা আক্রান্ত কর্মকর্তা! সম্প্রতি পাকিস্তানে এ ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যম জিও টিভি এ খবর জানায়।

ঘটনার দিন, ভরা অফিসে সকলেই কাজ করছেন। এমন সময় এক কর্মকর্তা এগিয়ে এলেন তার ঊর্ধ্বতন কর্তার দিকে। তারপরই কাউকে কিছু বুঝতে দেওয়ার আগেই আপত্তিকর ভাবে চুমু দেন। গোটা অফিস যখন হতবাক। তখনই বোমা ফাটালেন চুমু খাওয়া কর্তা- বললেন তিনি করোনা পজিটিভ। ব্যস, ভয়ে মুহূর্তে গোটা অফিস ফাঁকা। সবাই পালালেন অফিস ছেড়ে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে করাচিতে।

জানা গেছে, করোনা আক্রান্ত ওই ব্যক্তি করাচি মেট্রোপলিটন কর্পোরেশন বা কেএমসি-র মানবসম্পদ বিভাগের ডেপুটি ডাইরেক্টর। আর যাকে তিনি চুমু খেয়েছেন, তিনি ওই বিভাগেরই ডাইরেক্টর, অর্থাৎ ওই কর্মকর্তার বস। কিন্তু, কেন এমন অদ্ভুত কাজ করলেন ওই কর্তা? জানা গেছে, বসের উপর প্রতিশোধ নেওয়াই ছিল তার উদ্দেশ্য।

তার অভিযোগ, তিনি গত বেশ কয়েক মাস ধরে বেতন পাননি। একইসঙ্গে তার বিরুদ্ধে ভুয়া দুর্নীতির অভিযোগ তুলে তাকে গত ৫ অক্টোবর বরখাস্ত করা হয়। এই দু’য়ের পিছনে তার বস ও অফিসের কয়েকজন সহকর্মীই দায়ী বলে তার বিশ্বাস। আর তারই প্রতিশোধ নিতে এমন কাণ্ড।

উল্লেখ্য, সেই ডিরেক্টরও মাস চারেক আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। তাই তার দেহে এখনও করোনা রোধী অ্যান্টিবডি আছে বলেই তার বিশ্বাস। তিনি অভিযুক্ত ওই কর্তার বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী