বুধবার, জুলাই ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনজীরকে ফেরাতে প্রস্তুত দুদক, চিঠি গেল মন্ত্রণালয়ে

সংযুক্ত আরব আমিরাতে দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদক একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুদক উপপরিচালক মো. হাফিজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় সব আইনি নথি প্রস্তুত করে আনুষ্ঠানিক অনুরোধপত্রটি ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

অনুসন্ধান সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পাঠানো অনুরোধপত্রে সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও পাসপোর্ট জালিয়াতিসহ চলমান বিভিন্ন মামলার সুনির্দিষ্ট তথ্য ও অকাট্য প্রমাণাদি যুক্ত করা হয়েছে। দুদক সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চিঠি যাচাই-বাছাই করে দ্রুততম সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। পরবর্তীতে কূটনৈতিক মাধ্যমের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তা সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে হস্তান্তর করা হবে।

দুদক কর্মকর্তারা জানান, বেনজীরকে দেশে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে আজ মঙ্গলবার ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকার দুই প্রতিনিধি দুদকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। তারা বেনজীরের বিরুদ্ধে চলমান মামলা, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা, সম্পত্তি ক্রোকের আদেশ এবং অন্যান্য প্রয়োজনীয় আইনি নথিপত্রের বিষয়ে দুদক কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন।

আলোচনা শেষে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলার সমস্ত তথ্য-প্রমাণসহ আদালতের আদেশের অনুলিপি এনসিবির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এই নথিপত্রগুলো স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে কূটনৈতিক চ্যানেলে আমিরাতে পাঠানো হবে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তি ও আন্তর্জাতিক আইনি সহযোগিতা কাঠামোর অধীনেই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবাকে কোনো বিশেষ সুবিধা নয় বরং একটি মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠার আহ্বানবিস্তারিত পড়ুন

ক্যান্সারে আক্রান্ত ছোট ছেলে, জুলাই শহীদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদেরবিস্তারিত পড়ুন

বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত সন্ত্রাসবিরোধী সংস্থা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করেবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • গণতন্ত্রসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাজ্য
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক
  • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা: জাহেদ উর রহমান
  • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী
  • সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
  • ভারতীয় ভিসা পেতে উপচেপড়া ভিড়, আবেদনে ‌‌‌স্লট পদ্ধতিতে ভোগান্তি
  • সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে