বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে কলকাতাগামী পরিবহন থেকে ১০ পিস সোনার বার উদ্ধার

যশোরের বেনাপোলে ভারতের কলকাতাগামী চট্রগ্রাম-কলকাতা গ্রীন লাইন পরিবহন থেকে ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে।

চট্রগ্রাম-কলকাতা কাটা সার্ভিস গ্রীন লাইন পরিবহনের সিটের নীচে পরিত্যক্ত অবস্থায় ১০ পিস সোনার বার উদ্ধার করে বিজিবি সদস্যরা।
এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

স্বর্ন জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টার দিকে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে বিজিবি সদস্যরা তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করেন।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি চট্রগ্রাম থেকে গ্রীন লাইনের একটি পরিবহন বেনাপোলের উদ্দেশ্য আসছে। এই বাসে করে সোনার একটি চালান ভারতে পাচার করার জন্য আনা হচ্ছে। এ ধরণের সংবাদের ভিত্তিতে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তল্লাশি করে সিটের নীচ থেকে ১০টি সোনার বার পাওয়া যায়।

এ সময় স্বর্ণের কোন মালিক শনাক্ত করা সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার