মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে জমিজমা সংক্রান্ত ব্যাপারে চাচা ভাতিজার হাতে খুন

বেনাপোলে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে এক ভাই খুন হয়েছে।

ঘটনাটি ঘটেছে ১৬/০৪/২২ তারিখ শনিবার রাত ৭টার দিকে বেনাপোল কাগজপুকুর বাজারের পাশে।

স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আবুল হোসেনের লেদের দোকানের সামনে পাকা রাস্তার উপর দুই ভাই আরব আলী ও মগর আলীর মধ্যে বিরোধ বাধে এবং মগর আলীকে মারধর করা হয়।

মগরআলী মারধর খেয়ে বাড়িতে এসে তার দুই ছেলে হাসান ও হোসেন এবং নাতিছেলে ইয়াসিনকে ডেকে নিয়ে যায়।

এরপর দু’পক্ষের লোকজন মারমারি শুরু করে। এরই একপর্যায়ে মগর আলীর পেটে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করা হয়।

এছাড়াও ইয়াসিন(১৬) ও আঘাত প্রাপ্ত হন। তাদের দুজনের অবস্থা আশঙ্কা জনক অবস্থায় নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়। এরপরই মগর আলীর মৃত্যু হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা জড়িতদের আটকে অভিযান চালাচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার