শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোলে বিদেশী ভিসা লাগানো অবস্থায় ৫টি বাংলাদেশি পাসপোর্টসহ ইউসুফ আলী শেখ (২৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

সোমবার (২৭ জুন) রাতে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার ব্যাগ থেকে অনেক গুলো কসমেটিক্স ও থ্রিপিস উদ্ধার করা হয়।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে রাস্তার উপর একজন ব্যক্তিকে দেখতে পাই এবং উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশীকালে তার সাথে থাকা ০২ টি ব্যাগের মধ্যে ০৫ টি বাংলাদেশী পাসপোর্ট, ১৬২ টি বিভিন্ন প্রকার কসমেটিক্স এবং ভারতীয় অন্যান্য মালামাল সামগ্রীসহ তাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিক ইউসুফ আলী শেখ, পিতা- আমিন শেখ, গ্রাম-বাষান পোতা, থানা- বনগাঁও, জেলা- উত্তর ২৪ পরগনা।

আটককৃত ভারতীয় নাগরিক, বিভিন্ন মালামাল ও ০৫টি বাংলাদেশী পাসপোর্টসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গাইঘাটায় এক নাবালিকা স্কুলছাত্রীকেবিস্তারিত পড়ুন

ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন

নয়াদিল্লির পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবন নর্থ ব্লকের ছাদেবিস্তারিত পড়ুন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু জিডিপির দিক থেকে এশিয়ারবিস্তারিত পড়ুন

  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
  • ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
  • কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৮
  • ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে: অভিনেতা প্রকাশ রাজ
  • বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
  • মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ
  • দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট