রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ভারতীয় ট্রাক হেলপারের মৃত্যু

বেনাপোল স্থলবন্দর অভ্যন্তরে রাজ করন সিং (৩২) নামে ভারতীয় এক ট্রাকের হেলপার হৃদক্রীয়া যন্ত্র বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে স্থলবন্দরের ২৫ নম্বর শেডে। নিহত রাজ করন সিং ভারতের উত্তর প্রদেশ কৌশ্বামী থানার বিধানপুর এলাকার চন্দ্র লাল সিংয়ের ছেলে।

ট্রাকের চালক শিব নরেশ যাদব বলেন, বুধবার বেলা ১১ টার দিকে যখন বাংলাদেশে প্রবেশ করি তখন আমার ট্রাকের হেলপার রাজ করন সিং অসুস্থ ছিল। দিন শেষে সন্ধ্যার দিকে আরও অসুস্থ বোধ করলে চেকপোস্টের বাগ-এ-জান্নাত কওমি মাদ্রাসা মার্কেটের একটি ওষুধের দোকান থেকে গ্যাসের ট্যাবলেট ও অন্যান্য আরও কয়েকটি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। আজ ভোরে ট্রাকের ক্যাবিন থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, বুধবার ভারত থেকে আমদানিকৃত ঔষধ নিয়ে ভারতীয় একটি ট্রাক (নাম্বার এনএল-০১ এবি-১৩৬২) বেনাপোল বন্দরে আসে। ট্রাকের হেলপার রাজ করন সিং বন্দরের ২৫ নং শেডে আনলোড করার জন্য অবস্থান করছিলেন। আজ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তিনি স্ট্রোক করে মৃত্যু বরন করেন।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দরের দায়িত্বরত আনসার সদস্যদের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক