রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রথম বার উদযাপিত হচ্ছে সুদূরডাঙ্গী বাসন্তী পূজা

পৃথিবী থেকে সমস্ত অন্যায় অবিচার দূরীভূত করতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা শহরের সুদূরডাঙ্গী আনন্দময়ী সার্বজনীন কালী মন্দির কমিটির আয়োজনে প্রথম বার উদযাপিত হচ্ছে বাসন্তী পূজা।

ষষ্ঠী পুজার মধ্য দিয়ে বাসন্তী পুজা শুরু হয়। ৩০ মার্চ বৃহস্পতিবার রাতে নবমী পূজা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সুদূরডাঙ্গী আনন্দময়ী সার্বজনীন কালী মন্দিরের সভাপতি আদিত্য বিশ্বাসের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জি, সহ-সভাপতি এড. তারক মিত্র, জয় মহাপ্রভু সেবক সংঘ জেলার সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের লীগের সাধারণ সম্পাদক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির যুগ্ন সম্পাদক বিকাশ দাশ, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলেকা দাশ, জয় মহাপ্রভু সেবক সংঘের উপদেষ্টা প্রদ্যুৎ বিশ্বাস, উক্ত মন্দিরের কোষাধ্যক্ষ তিলক বিশ্বাস,বাসুদেব দাস,মিঠুন দাশ প্রমুখ।

সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মিলন কুমার বিশ্বাস।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন