বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সচেতনতামুলক পথ নাটক প্রদর্শিত

জি.এম আবুল হোসাইন, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের গাংনী পাড়ুইপাড়া এবং ভাড়ুখালি মন্ডলপাড়ায় গ্রুপে পৃথকভাবে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে এবং অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” নামক প্রকল্পের আলোকে পথ নাটক প্রদর্শিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় আলিপুর গাংনী পাড়ুইপাড়ায় যৌন নির্যাতন প্রতিরোধ মুলক পথ নাটক “আওয়াজ তোলো তালে তালে” প্রদর্শিত হয় এবং দুপুর ১২.৩০ টায় আলিপুর ভাড়ুখালি মন্ডলপাড়ায় বাল্য বিবাহ প্রতিরোধ এবং বাল্য বিবাহ উপর সচেতনতামুলক পথ নাটক “জবার বাল্য বিয়ে” পথ নাটক প্রদর্শিত হয়।

পথ নাটকে সমাজে আমাদের মেয়ে সন্তানদের স্কুলে বা বিভিন্ন জায়গায় যৌন হয়রানি শিকার হতে হয় এবং এই যৌন হয়রানি প্রতিরোধে আমাদের করনীয় কি এবং যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার সে সম্পর্কে জনগণের মাঝে ম্যাসেজ দেওয়া হয়। সাথে সাথে আমাদের সমাজে বাল্য বিবাহের ফলে যে কিভাবে মেয়েদের জীবন নষ্ট ও স্বপ্ন ভঙ্গ হচ্ছে সে সম্পর্কে ম্যাসেজ দেওয়া। পথ নাটক দুইটিতে অভিনয় করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র শিশু ও ইয়ুথ ফোরামের সদস্যরা।

পথ নাটক প্রদর্শিত করার কাজে সহযোগিতা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।

পথ নাটক বা নাটকের মধ্য দিয়ে সমাজের গুরুত্বপূর্ন তথ্য সহজে সকলের কাছে পৌঁছে দেয়া যায় সে লক্ষ্যে আরো পথ নাটক করার পরিকল্পনা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী