শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে আবারও নৃশংসতা, বাবা-ছেলে মিলে ধর্ষণের পর আগুন ধরিয়ে দিল তরুণীর গায়ে

নৃশংস এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরের মিশরিখে। সন্ধ্যায় বাপের বাড়ি ফেরার পথে ওই তরুণীর জীবনে নেমে আসে অন্ধকার। পথে একজন ভ্যান চালককে দেখতে পেয়ে সাহায্য চান। আর তারপরই বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে পথের ধারে জঙ্গলের ভিতর জোর করে টেনে হিঁচরে নিয়ে গিয়ে তার ওপর পাশবিক অত্যাচার চালায় ভ্যানচালক ও তার ছেলে।

ধর্ষণের পর ওই তরুণীকে পুরোপুরি প্রাণে মেরে ফেলার জন্য আগুন ধরিয়ে দেওয়া হয়।

নির্যাতিতাকে ওই অবস্থায় রেখে পালিয়ে যায় ভ্যানচালক ও তার ছেলে। জঙ্গল থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষজন। স্থানীয়দের চেষ্টায় আগুন নেভানো হয়।

তাদের থেকে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় মানুষজনের চেষ্টায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ভ্যানচালক ও তার ছেলেকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ, খুনের চেষ্টা–সহ একাধিক ধারায় মামলা হয়েছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছেন কিনা খতিয়ে দেখছে পুলিশ।

নৃশংস এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে গভীর চাঞ্চল্য। বর্তমানে নির্যাতিতা ওই তরুণী হাসপাতালে ভর্তি। শরীরের ৩০ শতাংশ পুড়ে গেলেও আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই ঘটনায় দোষীর বিরুদ্ধে কঠোরতর শাস্তির দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরাও।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত