শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে কারাভোগ শেষে বেনাপোলে ফিরলো ৮ বাংলাদেশি যুবক

ভাল কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ৮ বাংলাদেশিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার বিকালে ভারতের পেট্রাপোল থানা ও ইমিগ্রেশন  পুলিশ যৌথ ভাবে তাদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দেয়।
পরে পুলিশি কার্যক্রম শেষে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা তাদের গ্রহন করেছে।

ফেরত আসা যুবকেরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হানেফ গাজির ছেলে শফিকুল ইসলাম, ইছার আলীর ছেলে মরিরুল ইসলাম, মোরশেদ আলীর ছেলে আসানুর রহমান, শাফায়েত খার ছেলে আল-আমিন, আব্দুল হোসাইনের ছেলে সামসুজ্জামান, ময়ময়সিংহের রহমতপুর সদরের বাদশা মিয়ার ছেলে শাখাওয়াত, নিজামুদ্দিনের ছেলে আলামিন ও আবুল বাশারের ছেলে আশরাফুল আলম।

বেনাপোল পোর্টথানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, ফেরত আসা যুবকদের সাথে কথা বলে জানা গেছে, তারা অভাবি পরিবারের।  ভাল কাজের কথা বলে তাদেরকে সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে প্রতারনা করে তাদের ফেলে পালিয়ে আসে দালাল চক্র।

এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে একবছর কারাভোগ শেষে এসব বাংলাদেশিরা দেশে ফিরে আসে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক