বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে দেড় বছর পর স্কুল খোলায় খুশি শিক্ষার্থীরা!

প্রায় ২০ মাস পর খুলল স্কুলের দরজা। করোনা মহামারির কারণে ২০২০ সালে মার্চ মাসে বন্ধ হয়ে গিয়েছিল ভারতের অন্য রাজ্যের সব স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠানের মতো পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানও। মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে ফের পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে।

স্কুলের সামনে লম্বা লাইন করে শিক্ষার্থীরা স্কুলের ভেতরে প্রবেশ করেছে। বাইরে অপেক্ষা করতে দেখা যাচ্ছে তাদের বাবা-মায়েদেরও।

স্কুলে প্রবেশের সময় কঠোর করোনাবিধি মানতে দেখা যাচ্ছে। মুখে মাস্ক এবং শরীরের তাপমাত্রা দেখে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করানো হচ্ছে।

এমনকি স্কুলের ভেতরে ক্লাসে প্রত্যেক বেঞ্চে মাত্র একজন করে পড়ুয়া বসানো হচ্ছে। প্রতিটি ক্লাসে ২৪ শতাংশ ছাত্রছাত্রীদের বসার সুযোগ দেওয়া হচ্ছে।
প্রথম পর্যায়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়েও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও আগামীতে সব শ্রেণির জন্য খুলে দেওয়া হবে স্কুলের দরজা।

রাজ্যটির শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, করোনা বিধি মেনেই স্কুল গুলোকে শিক্ষাকার্যক্রম চালাতে হবে। আগামী কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হলো এখন। করোনা পরিস্থিতি দেখে আগামীতে বাকি শ্রেণির জন্য খুলে দেওয়া হবে স্কুল।

প্রায় দেড় বছর পর স্কুলে এসে প্রাণ ফিরে পেয়েছেন ছাত্রছাত্রীরা। যেমন দক্ষিণ কলকাতার কমলা গার্লস স্কুলের পড়ুয়া রুমি রায়ের ভাষায়, মনে হয় প্রাণ ফিরে পেলাম। ঘরে বসে অনলাইনে ক্লাস করতে করতে চোখ নষ্ট হয়ে গেছে। তেমন পড়াশোনাও কিছু হচ্ছিল না। সব চেয়ে বড় কথা, স্কুলে ঢুকে ক্লাস রুমে বসে পড়াশোনার যে আনন্দ সেটা তো পাচ্ছিল না। সেটা এবার থেকে শুরু হলো; তাতেই আমি খুশি।

রুমির মা তাপতি রায়ও একইভাবে বললেন যে, বাচ্চাকে নিয়ে তিনি রোজই আসতেন স্কুলে। প্রায় দেড় বছর সেটা হয়নি। স্কুলে এসে অনেক বাচ্চার মায়ের সাথে বন্ধুত্ব হয়েছে। তাদের কারো সাথে কোনও যোগাযোগ ছিল না। আবার তারা এসেছেন, কথা হচ্ছে খুব ভালো লাগছে এতো দিন পর তাদের দেখতে পেরে।

করোনাবিধি অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে স্কুল শুরু হবে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। প্রথম ধাপে নবম, একাদশ শ্রেণি এবং দ্বিতীয় ধাপে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী