শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পাঁচারকালে সাতক্ষীরা সীমান্তে ১৫টি ময়ুর উদ্ধার, দু’জন আটক

ভারতে পাঁচারের প্রাক্কালে সাতক্ষীরার সীমান্ত এলাকা জামতলা থেকে ১৫টি ময়ুর উদ্ধারসহ দুই জনকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ-ওসি দেলোয়ার হুসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত এলাকা জামতলা অবস্থান নিলে পুলিশ একটি সাদা হায়েচ মাইক্রো দেখতে পায়। সেই পথ ধরে নিকটস্থ একটি আম বাগানে ভারতে দুর্লভ ময়ুর পাঁচারের আলোচনারত তিন
ব্যক্তিকে খুঁজে পায়। তাদের আটকের পর মাইক্রোবাসটি খুললে বাসের সিটের নীচে একে একে পনেরোটি ময়ুর পাখি উদ্ধার করা হয়।’

তিনি আরো জানান, ‘এসময় ময়ুর উদ্ধার ও মাইক্রোবাসসহ মিন্টু খাঁ (৩৭) ও অর্নব দাস (২৪) নামের দু’জনকে আটক করা হয়।
আটক হওয়া দু’জন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।’

আটককৃত ময়ুর বনবিভাগকে হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান ওসি দেলোয়ার।

বিকালে পুলিশের কাছ থেকে ময়ুরগুলো গ্রহণকালে খুলনা বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী বলেন, ‘বাংলাদেশে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সম্মতি ছাড়া ময়ুর সংরক্ষণ ও বেঁচাকেনার কোনও সুযোগ নেই। আদালতের নির্দেশ পেলে উদ্ধারকৃত ময়ুরগুলো সাফারি পার্কে সংরক্ষণ করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত