রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে হরিয়ানা রাজ্যে

স্কুল খুলতেই ১৭৪ জন পড়ুয়া এবং ১০৭ জন শিক্ষক করোনা আক্রান্ত, বন্ধ হয়ে গেল সমস্ত স্কুল

ভারতে কিছু রাজ্যে আবার করোনার বাড়বাড়ন্ত। ফলে সংক্রমণে লাগাম টানতে ফের কঠোর পদক্ষেপ নিচ্ছে রাজ্যগুলো। গতকাল থেকে রাজ্যের প্রতিটি জেলায় ১৪৪ ধারা জারি করছে রাজস্থান সরকার। গুজরাট ও মধ্যপ্রদেশের বেশ কিছু শহরে নাইট কার্ফু চালু হয়েছে। রাজধানী দিল্লিতেও সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। দিল্লি-মুম্বই বিমান ও ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে মহারাষ্ট্র সরকার। দিল্লিতে মাস্ক না পড়লে ফাইন কাটার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এদিকে দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানাতে আবার স্কুল বন্ধ হয়ে গেল। সমস্ত স্কুল বন্ধের কথা ঘোষণা করল হরিয়ানা সরকার। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২ নভেম্বর স্কুল খুলেছিল হরিয়ানাতে। কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হচ্ছিল। কিন্তু সম্প্রতি ১৭৪ জন ছাত্র এবং ১০৭ জন শিক্ষকের করোনা ধরা পড়ে। ফলে সন্তানদের স্কুলের পাঠাতে রাজি হচ্ছেন না অভিভাবকরা। এই পরিস্থিতিতে সমস্ত স্কুল বন্ধের কথা ঘোষণা করল হরিয়ানা সরকার। এর আগে মুম্বইয়ের সমস্ত স্কুল ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধের নির্দেশ দেয় মুম্বই প্রশাসন।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী