সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের আগরতলায় তৃণমূলের প্রার্থীদের বাড়িতে বাড়িতে হামলার অভিযোগ

ভারতের ত্রিপুরা রাজ্যের পৌরসভার ভোট শুরু হয়েছে। ভোটের আগেই তৃণমূলের প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার সকাল থেকে এ ভোট শুরু হয়।

খবর আনন্দাবাজার পত্রিকার।

নির্বাচন কমিশন সূত্রের খবর, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আগরতলার প্রতিটি বুথে পাঁচ জন করে সশস্ত্র জওয়ান মোতায়েন থাকবেন।

নির্বাচনে বিজেপি ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে জিতে গেছে আগেই। ত্রিপুরায় পৌর অঞ্চলগুলোর বাকি ২২২টি আসনে ভোট হচ্ছে। এ ২২২টি আসনের লড়াইয়ে আছেন মোট ৭৮৫ জন প্রার্থী। এর মধ্যে বিজেপির ২২২, সিপিএমের ১৯৭, তৃণমূলের ১২০ এবং কংগ্রেসের ৯২ জন রয়েছেন।

এদিকে আগরতলা পৌরসভার ৫১টি ওয়ার্ডের সব কটিতেই বিজেপি এবং তৃণমূল প্রার্থী দিয়েছে। কংগ্রেস লড়ছে ৩৩টিতে। সিপিএম ৪০ এবং সহযোগী সিপিআই ৩, আরএসপি ২, ফরওয়ার্ড ব্লক ১টি ওয়ার্ডে লড়ছে।

নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা তৃণমূলের প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ ওঠেছে।

তৃণমূলের অভিযোগ, ত্রিপুরার আমবাসায় তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা চালানো হয়েছে। ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বাড়িতে বিজেপির বাইক বাহিনী এসে হামলা চালায়।

এদিকে বিলোনিয়ায় সিপিএম প্রার্থীর বাড়িতেও হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সেই শাসক বিজেপির বিরুদ্ধেই।

এ ছাড়া আগরতলায় ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্যামল পাল অভিযোগ করেছেন, বুধবার রাতে তার বাড়িতে এসে শাসিয়েছে বিজেপির বাইকবাহিনী।

শ্যামল বলেন, এক সঙ্গে অনেক বাইক এসে ঘুরতে থাকে। বাড়িতেও ধাক্কা মারে। বলছিল, ভোটে লড়ে লাভ নেই।

একই রকম সংবাদ সমূহ

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান