বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভালোবেসে বিয়ে, পরিবার মেনে না নেয়ায় বিয়ের দিনই স্বামী-স্ত্রীর আত্মহত্যা!

বগুড়ার শিবগঞ্জে বিয়ের দিনই এক নবদম্পতির আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়া ও মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

এই নবদম্পতি হলেন, উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে দিনমজুর সবুজ মিয়া (২১) ও তার নববিবাহিত স্ত্রী একই ইউনিয়নের মাসিমপুর চালুঞ্জা তালুকদারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে মার্জিয়া জান্নাত (১৯)।
রাতেই পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে থানা পুলিশ জানায়, দরিদ্র পরিবারের ছেলে সবুজ দিনমজুরের কাজ করেন। অপরদিকে নামুজা ডিগ্রি কলেজের শিক্ষার্থী মার্জিয়ার বাবা অবস্থাসম্পন্ন। তাদের বাড়ি পাশাপাশি গ্রামে।

পুলিশ জানায়, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে সোমবার (২১ মার্চ) বিকেলে দুজনে কাজী অফিসে গিয়ে গোপনে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে আসেন সবুজ। সবুজের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। সন্ধ্যায় মেয়েকে জোর করে বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা।

রাত ১০টার দিকে স্বামী-স্ত্রী মোবাইল ফোনে কথা বলেন। এক পর্যায়ে স্বামীকে সংযোগে রেখেই বিষপান করেন মার্জিয়া। ফোনের অপরপ্রান্ত থেকে বিষয়টি বুঝতে পেরে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন সবুজ। রাত ১২টার দিকে উভয় পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই দুজনের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা