বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাড়াশিমলায় মামলা থেকে অব্যহতির দাবিতে ঘের মালিকের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়াশিমলায় ‘রমজান বাহিনী’ কর্তৃক দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টা এবং মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের হাজী শেখ আব্দুল করিমের ছেলে শেখ মুনজুরুল ইসলাম এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ১০ বছর আগে কালিগঞ্জের কামদেবপুর মৌজায় ৯ একর ৭২ শতক সম্পত্তির মূল মালিকের ওয়ারেশগণের কাছ থেকে ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। নিয়মিত হারির টাকা পরিশোধের শর্তে উক্ত সম্পত্তি একই গ্রামের মৃত. দোস্ত মোহাম্মাদের ছেলে আব্দুর রশিদের কাছে ইজারা দেই।

কিন্তু একই এলাকার পরসম্পদ লোভী মৃত. মোতালেব আলীর ছেলে ‘রমজান বাহিনী’ প্রায় রাতে রশিদের ঘেরের বাসায় আগুন দেয়া, জোরপূর্বক মাছ ধরে নেয়াসহ বিভিন্নভাবে অত্যাচার করে আসছিল। একপর্যায়ে রশিদকে তাড়িয়ে দিয়ে রমজান তার সহযোগি মৃত নকুল চন্দ্রসাহার ছেলে লহ্মীকান্ত সাহা কে ওই ঘেরে বসায়। সে আমাকে কোন হারির টাকা না দেওয়ায় প্রায় দুইবছর পর গত দুই মাস আগে শান্তিপূর্ণভাবে আমার সম্পত্তিতে দখল বুঝে নেই।

শেখ মুনজুরুল ইসলাম বলেন, আমার সম্পত্তি থেকে দখলচ্যুত হয়ে রমজান বাহিনীর ক্যাডাররা প্রশাসনের কতিপয় ব্যক্তিকে ম্যানেজ করে ওই জমি পুনরায় দখলের চক্রান্ত করতে থাকে। এরই জের ধরে গত ৯ ফেব্রুয়ারি ৫০/৬০ জনের সশস্ত্র বাহিনী আমার ঘেরের বাসায় ঢুকে বাসা ভাংচুর এবং লুটপাট করে দখলের চেষ্টা করে।

এসময় তারা লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাট করে নিয়ে যায়। এছাড়া আমার ঘেরের পাহারাদার আব্দুস সাত্তার গাজী আদালত থেকে জামিন নিয়ে থানায় রিকল জমা দেওয়ার পরও তাকে আরো একটি মিথ্যে মামলায় আটক করে কারাগারে পাঠায়। শুধু তাই নয় কেউ যাতে আমার ঘের পাহারা না দেয় সেজন্য অন্যান্য পাহারাদেরকেও রাতে তাড়িয়ে বেড়াচ্ছে পুলিশ।

তিনি আরো বলেন, বর্তমানে থানা পুলিশ পরোক্ষভাবে রমজান বাহিনীকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। এছাড়া ঘেরে গেলে মারপিট, খুন জখমের পাশপাশি মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করা হবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে রমজান ও তার বাহিনীর লোকজন।

রমজান বাহিনীর অত্যাচারে আমার ঘেরের পাহারাদারা ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছে। তিনি ওই রমজান বাহিনীর কবল থেকে তার ভোগদখলীয় সম্পত্তি রক্ষা এবং মিথ্যে মামলার দায় হতে অব্যহতি পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল