শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভূমধ্যসাগর থেকে ৩২ বাংলাদেশি উদ্ধার

অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় ৩২ বাংলাদেশিসহ ৮১ অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিরা জাহাজে করে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন।

শনিবার (১৪ মে) তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে তিউনিশিয়ার নৌবাহিনী।

বাংলাদেশি ছাড়াও উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মিশরের ৩৮ জন, সুদানের ১০ জন এবং মরক্কোর ১ জন রয়েছেন।

তাদের বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে যাত্রা করেন, যা তিউনিসিয়ার উত্তরপূর্ব উপকূল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে।

একটি বিশ্বস্থ সূত্র জানিয়েছে, গত মাসে লিবিয়ান কর্তৃপক্ষ ৫৪২ জন অভিবাসীকে গ্রেফতার করেছে।

তারা জাহাজে করে ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
২০২১ সালে ভূমধ্যসাগরে প্রায় ২ হাজার অভিবাসন প্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। ২০২০ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ৪০১ জন।
সূত্র: এএফপি, আরব নিউজ

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের