শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোজ্যতেল আমদানিতেও ১৫% ভ্যাট প্রত্যাহার

সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও বাজারজাত পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের পর আমদানি পর্যায়েও ১৫% ভ্যাট তুলে নিয়েছে সরকার।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তাওহীদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড আনুষ্ঠনিকভাবে পরিপত্র জারি করবে বলে জানান তিনি।

এর আগে সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ওপর মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের বিষয়ে এক আদেশ জারি করেছে এবং এদিন থেকেই তা কার্যকর করা হয়েছে।

এদিকে নিত্যপণ্যের দ্রুত এলসি খুলতে সরকারি ব্যাংকগুলোকে চাহিদা অনুযায়ী ডলারের জোগান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১০ মার্চ কেন্দ্রীয় ব্যাংক নিত্যপণ্য আমদানিতে এলসি মার্জিন প্রত্যাহার করে। একই সঙ্গে এলসি কমিশনও সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশনা দিয়েছে। এর প্রভাবে বাজারে নিত্যপণ্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে।

পণ্যের দাম কমাতে সরকারের দেওয়া বিভিন্ন ধরনের ছাড়ের সুবিধা ভোক্তার কাছে পৌঁছাতে তদারকি বাড়ানো হবে। একই সঙ্গে বন্দর থেকে দ্রুত পণ্য খালাসের ব্যবস্থাও নেওয়া হয়েছে। এছাড়া পণ্যমূল্য তদারকিতে সরকার ট্রাস্কফোর্স গঠন ও আদালত সয়াবিন তেল নিয়ে কারসাজি ভেঙে দেওয়ার কথা বলেছেন।

করোনার পর আসন্ন রমজান ঘিরে পণ্যের চাহিদা বৃদ্ধি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে। স্থানীয় বাজারে এর প্রভাব পড়েছে। সব ধরনের পণ্যের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে সয়াবিন তেলের দাম।

প্রায় প্রতিবছরই রোজায় এ পণ্যের চাহিদা প্রায় দ্বিগুণ বেড়ে যায়। ফলে ভোক্তার ওপর বাড়তি চাপ পড়ে।

তবে ভ্যাট কমালেও এ সুবিধা রমজানের আগে পাওয়া যাবে বলে মনে করছেন না সংশ্লিষ্টরা। সয়াবিন ও পাম তেল বাজারে আসার আগেই রমজান প্রায় শেষ হয়ে যাবে। কারণ ভ্যাট প্রত্যাহারের ফলে আমদানি করা অপরিশোধিত সয়াবিন তেল কারখানায় পরিশোধন শেষে ডিলার, পাইকারি বাজার ও বিভিন্ন হাত ঘুরে খোলাবাজারে আসতে ৩৫ থেকে ৪০ দিন সময় লাগবে। কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে।

কাজেই যে ভ্যাট প্রত্যাহার হলো তার বিপরীতে তেল বাজারে আসতে এপ্রিল মাসের শেষ দিক চলে আসবে। অর্থাৎ রোজা প্রায় শেষ হয়ে যাবে।

এদিকে বাজারে যে সয়াবিন তেল রয়েছে সেগুলো ব্যবসায়ীরা আগের দামেই বিক্রি করছে। ভ্যাট কমানোর ফলে নতুন তেল আসতে আরও যে সময় লাগবে এর আগে দাম কমার সম্ভাবনা নেই।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা